হাসপাতাল থেকে বাড়ি ফিরতেই অনুব্রতকে ফের সিবিআই তলব। আজ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে তাঁকে কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে৷
১৭ দিন ভর্তি থাকার পর শুক্রবারই এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তৃণমূল নেতা৷ তার পরই ফের তাঁকে নোটিস পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
আরো পড়ুন- অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে লাথি, নষ্ট গর্ভস্থ ভ্রুন! অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য
গরু পাচার মামলায় একাধিকবার অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই৷ গত ৬ এপ্রিলও তাঁকে তলব করে সিবিআই৷ কিন্তু নিজাম প্যালেসে যাননি তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি৷ অসুস্থ হওয়ায় ওই দিনই এসএসকেএম হাসপাতালে ভর্তি হন অনুব্রত৷ চিঠি দিয়ে নিজের অসুস্থতার কথা সিবিআই-কে জানিয়েছিলেন তৃণমূল নেতা৷ হাসপাতালের পক্ষ থেকে অবশ্য অনুব্রত মণ্ডলকে বিশ্রামে থাকতে বলা হয়েছিল৷ এবারেও অনুব্রত সিবিআই দফতরে হাজিরা দেন কি না, তা নিয়ে ফের জল্পনা তৈরি হয়েছে৷
জানা গিয়েছে, শনিবার দুপুরেই তাঁর চিনার পার্কের ফ্ল্যাটে পৌঁছয় সিবিআই নোটিস। তাতে মাত্র কয়েকঘণ্টা সময় দেওয়া হয়েছে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার জন্য। নোটিস অনুযায়ী, বিকেল সাড়ে পাঁচটার মধ্যে অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে। এর আগে গরু পাচার কাণ্ডে তাঁকে ৬ বার হাজিরার নোটিস পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তা এড়িয়ে গিয়েছিলেন অনুব্রত। কখনও হাই কোর্টে গিয়ে আইনি রক্ষাকবচের জোর, কখনও আবার রাজনৈতিক কাজে ব্যস্ততার কারণে সিবিআই দপ্তরে হাজিরা দেননি বীরভূমের তৃণমূল নেতা।
এরপর গত ৬ এপ্রিল সিবিআইয়ের নোটিস পেয়ে হাজিরা দিতে আসার পথেই অনুব্রত অসুস্থ হয়ে ভরতি হন হাসপাতালে। একাধিক জটিলতা থাকায় ১৭ দিন হাসপাতালেই থাকতে হয় তাঁকে। তবে ছাড়া পাওয়ার পরই তাঁকে ফের সিবিআই তলব করা নিয়ে ফের জল্পনা উসকে উঠছে। এই অবস্থায় কী করবেন অনুব্রত মণ্ডল? তাঁর হয়ে আইনজীবী কি যাবেন সিবিআই দপ্তরে নাকি এবারও এড়িয়ে যাবেন, তা অবশ্য বোঝা যাবে বিকেলেই।

“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব