বুধবার রাজ্যে আনুষ্ঠানিকভাবে কার্যকর হল নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA। মুখ্যমন্ত্রী Suvendu Adhikari ঘোষণা করেন, আজ থেকেই সাতটি শরণার্থী জনজাতিকে নাগরিকত্বের আওতায় আনা হবে। একইসঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাঁদের নাম সরকারি নথি থেকে বাদ দেওয়া হবে এবং প্রয়োজনে BSF-এর হাতে তুলে দেওয়ার প্রক্রিয়াও শুরু হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।
দীর্ঘদিন ধরেই বাংলায় অনুপ্রবেশ ইস্যু রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে। বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী Narendra Modi এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah বাংলায় এসে অভিযোগ করেছেন, অবৈধ অনুপ্রবেশের জেরে বদলে যাচ্ছে রাজ্যের জনবিন্যাস। গত বছর ১৪ মে BSF-এর তরফে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়ার বিষয়ে নির্দেশিকাও জারি হয়েছিল বলে দাবি করা হয়।
রাজ্যের বর্তমান সরকারের অভিযোগ, আগের সরকার সেই নির্দেশ কার্যকর করতে আগ্রহ দেখায়নি। বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “রাজ্যে অনুপ্রবেশ রুখতেই CAA কার্যকর করা হচ্ছে। যাঁরা প্রকৃত শরণার্থী, তাঁরা নাগরিকত্ব পাবেন। কিন্তু যারা অবৈধভাবে এ দেশে প্রবেশ করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও দাবি করেন, পূর্ববর্তী সরকার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিরোধিতা করে “তুষ্টিকরণের রাজনীতি” করেছে। সেই কারণেই বহু শরণার্থী নাগরিকত্বের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। বর্তমান সরকার সেই অবস্থান থেকে সরে এসে “কঠোর প্রশাসনিক নীতি” গ্রহণ করেছে বলেও জানান মুখ্যমন্ত্রী।
রাজনৈতিক মহলের একাংশের মতে, অসমে মুখ্যমন্ত্রী Himanta Biswa Sarma যেভাবে অনুপ্রবেশ ও জমি দখল ইস্যুতে কড়া অবস্থান নিয়েছেন, পশ্চিমবঙ্গেও সেই মডেলের প্রতিফলন দেখা যাচ্ছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী Yogi Adityanath-এর প্রশাসনিক ধরন এবং অসমের নীতির মিশ্রণে রাজ্য পরিচালনার ইঙ্গিত মিলছে বলেও মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।
একদিকে সিন্ডিকেট রাজের বিরুদ্ধে অভিযান, অন্যদিকে অবৈধ নির্মাণ ভাঙার পদক্ষেপ—তার মাঝেই এবার অনুপ্রবেশ ইস্যুতে কড়া অবস্থান নিল রাজ্য সরকার। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ঘোষণা সীমান্তবর্তী এলাকার একাংশের মানুষের মধ্যে নতুন করে আস্থা তৈরি করতে পারে।

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”

প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ! উটাহর মরুভূমিতে তৈরি হচ্ছে দৈত্যাকার এআই শহর

ধর্মের ভিত্তিতে অনুদান বন্ধ! সংখ্যালঘু দফতরের একাধিক প্রকল্পে কাঁচি অগ্নিমিত্রার

“দিল্লিতে পেট্রোলের দাম ৯৭, কলকাতায় ১০৮! লিটার প্রতি ১১ টাকা বেশি দিতে হচ্ছে কেন এই শহরকে?”

৮২টি কেমোও দমাতে পারেনি অদ্রিজাকে, উচ্চমাধ্যমিকে রাজ্যের দশম!

“দিল্লিতে ফের নির্ভয়ার স্মৃতি! চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণের অভিযোগ”

”দিল্লির স্কুলে ৩ বছরের ছাত্রীকে যৌন নির্যাতন, কাঠগড়ায় স্কুলেরই কর্মী!”