তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে লাথি, নষ্ট করে দেওয়া হয় গর্ভের সন্তান, অভিযোগ করায় পুনরায় বাড়ি ভাঙচুর। এমনকি প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়। রমজান মাসেও আতঙ্কে ঘরছাড়া পরিবার। অভিযোগের তীর তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য আনোয়ার হোসেন মণ্ডলের বিরুদ্ধে। নদিয়ার শান্তিপুর থানা গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের টেংরি ডাঙ্গা এলাকার ঘটনা।
আরো পড়ুন- মুসলিম কয়েদিদের সঙ্গে রোজা পালন হিন্দুদের, অশান্তির অবহে সম্প্রিতির নজির উত্তরপ্রদেশের জেলে
স্থানীয় সূত্রের খবর, ১৭ এপ্রিল রাতে ঘটনাটি ঘটেছে গয়েশপুর পঞ্চায়েতের টেংরিডাঙ্গা গ্রামে। আনোয়ার যে ফতোয়া জারি করেছিল তা অমান্য করার অপরাধেই রাতে ওই গৃহবধূর বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। সেখানেই এই নেতা এমন ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। এই তৃণমূল কংগ্রেস নেতা আবার ইটভাটার মালিক। নির্যাতিতা গৃহবধূর পরিবারের সদস্যরা থানায় অভিযোগ করলে খুন করা হবে বলে হুমকি দেয় আনোয়ার।
নির্যাতিতার দাদা বাদশা শেখ বলেন, ‘আমরাও তৃণমূল কংগ্রেস করি। কিন্তু আনোয়ারের অত্যাচার থেকে রেহাই মেলেনি। সেদিন রাতে দুষ্কৃতীদের নিয়ে সে আমাদের বাড়িতে চড়াও হয়েছিল। বাড়িতে আমার মা এবং বোন ছিল। বাড়িতে ঢুকে আমার মায়ের উপর অত্যাচার করে। আমার অন্তঃসত্ত্বা বোনের পেটে লাথি মারা হয়। তার গর্ভস্থ সন্তান নষ্ট হয়।’
এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের নেতা আমিরুল ইসলাম মণ্ডল বলেন, ‘এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দার। এটা মেনে নেওয়া যায় না। জানতে পেরেছি ওই পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে। তবে আইনের প্রতি আমাদের আস্থা রয়েছে। যে বা যারা এই কাজ করেছে, তাদের শাস্তি হবেই।’

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”