বাংলার উন্নতি চায় না বিজেপি। তাই কেন্দ্রে কোনও পূর্ণমন্ত্রী করেনি বাংলা থেকে। প্রতিবাদ জানিয়েছিলাম আমি। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ, তিনি বাংলার জন্য কাজ করার সুযোগ দিয়েছেন আমাকে। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেছেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয়।
আরো পড়ুন- লন্ডনে স্টেশনের নাম লেখা হল বাংলায়, বাঙালিদের জন্য ‘গর্বের মুহূর্ত’, টুইট করে জানালেন মমতা
এদিনই নিজের কেন্দ্রে প্রচারে নেমে পড়েন তিনি। নিজে হাতে দেওয়ালও লেখেন। দলের দক্ষিণ কলকাতা জেলা সভাপতি বিধায়ক দেবাশিস কুমারের সঙ্গে প্রাথমিক বৈঠকও সেরে নেন। বাবুল সুপ্রিয় এদিন প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন। বালিগঞ্জ কেন্দ্রে সুব্রতবাবু সাধারণ মানুষের কতটা আপনজন ছিলেন, সেই কথা তুলে ধরেন। বিজেপি নেতা দিলীপ ঘোষের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তাঁর ব্যাঙ্গাত্মক প্রতিক্রিয়া, উনি আসলে নিজেকে রাজনীতির খোরাক করে ফেলেছেন। ক্ষমতা থাকলে খড়্গপুর থেকে আর একবার জিতে দেখান। বাবুল সুপ্রিয় বুঝিয়ে দিলেন, দিলীপ ঘোষ এখন ক্লোজ চ্যাপ্টার। তাঁকে নিয়ে মাথা ঘামাতে তিনি মোটেই রাজি নন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”