বাংলাহান্ট ডেক্সঃ বাঙালিদের জন্য গর্বের মুহূর্ত। লন্ডনের হোয়াইট চ্যাপেল টিউবরেল স্টেশনের নাম বাংলা হরফে লেখা হল। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল। বাঙালিদের গর্বের মুকুটে আরও একটি পালক যোগ করেছে এই উদ্যোগ। লন্ডনের বাঙালিদের জন্যই এটা সম্ভব হয়েছে। এবার সেই গর্বের মুহূর্ত নিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরো পড়ুন- আসানসোলে বাবার হয়ে প্রচারে আসছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা, মলয় ঘটককে ফোন শত্রুঘ্নর
মুখ্যমন্ত্রী টুইটে লিখেছেন, “অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি লন্ডন টিউবরেল কর্তৃপক্ষ হোয়াইট চ্যাপেল স্টেশনের নাম লেখার জন্য বাংলা ভাষাকে বেছে নিয়েছে। হাজার বছর পুরনো বাংলা ভাষার বিশ্বব্যাপী যে গুরুত্ব বাড়ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের জয়।”

ভারতে তখন ব্রিটিশ শাসন। কিন্তু সেই সময়ই লন্ডনের হোয়াইটচ্যাপেল অঞ্চলে বসবাস করতে শুরু করেন বাঙালীরা। এখন সেই সংখ্যা বেড়ে হয়েছে জনসংখ্যার ৪০ শতাংশ। ইংল্যান্ডের অধিকাংশ বাঙালীই থাকেন ওই অঞ্চলে। অনেক দোকানের সাইনবোডেই রয়েছে বাংলায়। সেখানে দীর্ঘদিন ধরেই হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম বাংলায় লেখার দাবি ওঠে। সেই দাবি মেনেই প্রশাসন বাংলা ভাষায় স্টেশনের নাম লেখা হয়।

“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব