নিউজ ডেক্সঃ বঙ্গ বিজেপির অন্দরে তুমুল বিদ্রোহ। শুধু বিদ্রোহ বললে ভুল হবে। বিজেপি ভেঙে দুটুকরো হচ্ছে এবং তা শুরু হয়ে গেল সোমবার সকাল থেকে। বিজেপির বিদ্রোহীরা তৈরি করবেন নতুন মঞ্চ যার নাম হল শ্যামাপ্রসাদ মুখার্জি ও পিআর ঠাকুর মঞ্চ।
আরো পড়ুন- মদন মিত্রকে কড়া বার্তা দিয়ে সতর্ক করল তৃনমূল
সোমবার সকাল থেকেই গোটা উত্তর ২৪ পরগনা সহ কলকাতা জুড়ে সেই পোস্টারে ছয়লাপ বিভিন্ন এলাকা। যেখানে অমিতাভ চক্রবর্তী এবং সুকান্ত মজুমদারের বিরুদ্ধে তীব্র বিষোদ্গার। এই দুজন সহ আরও বেশ কিছু নেতাকে শাসকদলের এজেন্ট বলে কটাক্ষ করা হয়েছে। ফলে সব মিলিয়ে বিজেপির অন্দর মহলে ক্ষোভের আগুন জ্বলছে সেই আগুন নেভানোর লোক নেই।
এই নতুন মঞ্চের এই মুহূর্তে কাজ কী? শান্তনু ঠাকুররা জানিয়েছেন, রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় বিজেপির তৃণমূল স্তরের কর্মীরা আক্রান্ত হচ্ছেন, অসুবিধায় পড়ছেন, রাজনীতি করতে পারছে না। এই সমস্ত দলীয় কর্মীদের পাশে দাঁড়ানোই আপাতত এই মঞ্চের মূল কাজ। দ্বিতীয় টার্গেট হল দিল্লির নেতৃত্বের ওপর চাপ তৈরি করা। নতুন রাজ্য কমিটিতে যাতে অমিতাভ, শুভেন্দু, সুকান্তদের মতো ‘দালাল নেতৃত্ব’ না থাকেন। ইতিমধ্যেই এলাকায় এলাকায় নেমে গিয়েছেন নতুন মঞ্চের সমর্থনকারী বিজেপি বিধায়করা। বনগাঁয় অশোক কীর্তনীয়া, রাণাঘাটের মুকুটমনি অধিকারী এবং বারাসতে সুব্রত ঠাকুররা নতুন মঞ্চের পক্ষে নেমে পড়েছেন। বিজেপি যে ভাঙছে এ নিয়ে এখন আর কোনও দ্বিমত নেই বিজেপির অন্দরেই।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”