নিউজ ডেক্সঃ মদন মিত্রকে (Madan Mitra) কড়া বার্তা দিয়ে সতর্ক করল তৃনমূল। সোমবার সকালে মদন মিত্রকে ফোনে দলের শৃঙ্খলারক্ষা কমিটির মনোভাব জানিয়ে দেন তৃণমূল কংগ্রেস মহাসচিব বর্ষীয়ান নেতা পার্থ চট্টোপাধ্যায়। মদন মিত্রকে পরিস্কার জানিয়ে দেওয়া হয়েছে, যা বলার তা দলের ভিতরেই বলতে হবে। প্রকাশ্যে এভাবে সংবাদমাধ্যমে কোনো কথা বলা যাবে না। দল মদন মিত্রর এই কাজকর্ম ভালো চোখে দেখছে না। দল অস্বস্তিতে পড়ে এমন কোনো কাজ করা চলবে না।
আরো পড়ুন- মমতার হাত থেকে দলের নিয়ন্ত্রণ চলে যাচ্ছে! তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ
গত দুদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে দল নিয়ে ইনিয়ে বিনিয়ে মুখ খুলছিলেন কামারহাটির বিধায়ক। দলের শীর্ষ নেতৃত্বের নজরে আসে বিষয়টি। একদিন নয় পরপর দুদিন বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় মদন মিত্রের বক্তব্য ঘুরতে থাকে। এরপরেই দলের শীর্ষ নেতৃত্ব তাঁকে সতর্ক করার জন্য বলে শৃঙ্খলারক্ষা কমিটিকে।
নিজেদের মধ্যে আলাপ আলোচনার পর শৃঙ্খলারক্ষা কমিটির তরফে পার্থ চট্টোপাধ্যায় সোমবার সকালে সরাসরি ফোন করে সতর্ক করেন। দলের বর্তমান অবস্থানে দাঁড়িয়ে মদন মিত্রের মতো পোড় খাওয়া রাজনীতিবিদের কাছ থেকে এরকম আচরণ যে দল আশা করেনা তাও তাঁকে বুঝিয়ে দেওয়া হয়। দলের তরফে এই ইস্যুতে এখানেই ইতি টানতে চাওয়া হয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”