ফুটপাথে পেন বিক্রি করা এক ছোট্ট মেয়েকে ৫০ হাজার টাকা নতুন আইফোন (iPhone) কিনে দিলেন লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ। এরপর আবার ফোন নম্বর সেভ করতে বললেন। শনিবার সন্ধ্যায় এমনই ঘটনার সাক্ষী থাকল পাটন।
আরো পড়ুন- Municipality Election: মে মাসের মধ্যে বাকি পুরসভায় ভোট, হাইকোর্টকে জানালো রাজ্য নির্বাচন কমিশন
শনিবার সন্ধ্যায় তেজপ্রতাপ তাঁর বন্ধুদের সঙ্গে পাটনার বোরিং রোড এলাকায় আড্ডা দিতে গিয়েছিলেন। সেখানে তিনি একটি ছোট মেয়েকে রাস্তায় কলম বিক্রি করতে দেখেন। মেয়েটিকে দেখে তেজপ্রতাপ এতটাই মুগ্ধ হন যে তিনি অবিলম্বে গাড়ি থেকে নেমে তার সঙ্গে কথা বলতে শুরু করেন। কথোপকথনের সময় মেয়েটি তেজপ্রতাপকে জানায় যে তার নাম মেঘা। পুনাইচকে থাকে। তার বাবা একজন অটো চালক। কয়েক মিনিট পরে আরজেডি নেতা মেয়েটিকে তার মোবাইল নম্বরটি সেভ করতে এবং প্রয়োজনে তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলেন।
আরো পড়ুন- ফের বাংলা ভাগের দাবিতে সরব BJP-র এক বিধায়ক! পৃথক রাজ্যের দাবিতে নাড্ডাকে চিঠি
মেয়েটি তেজপ্রতাপকে জানায়, তার বাবা অত্যান্ত গরিব। পড়াশোনার খরচ চালানোর জন্য সে রাস্তায় কলম বিক্রি করে। তার কাছে মোবাইল ফোন নেই। সঙ্গে সঙ্গে মেয়েটিকে কাছের একটি মোবাইলের দোকানে নিয়ে যান তেজপ্রতাপ। সেখানে তাকে ৫০,০০০ টাকা দামের একটি অ্যাপেল আইফোন কিনে দেন। দামি মোবাইল ফোন উপহার পেয়ে মেয়েটি জানায়, যে সে এখন এটি পড়াশোনার জন্য ব্যবহার করবে। রাস্তায় আর কলম বিক্রি করবে না। ‘এই ফোনটা পড়াশোনার জন্য ব্যবহার করবে। আমার মোবাইল নম্বর দিচ্ছি, যখনই প্রয়োজন হবে আমাকে ফোন করবে,’ মেয়েটিকে ফোন উপহার দিয়ে বলেন তেজপ্রতাপ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”