কলকাতা হাইকোর্টের তরফে রাজ্য নির্বাচন কমিশনের কাছে বাকি পুরসভা গুলির ভোটের দিন জানাতে বলা হয়েছিল। সেই বিষয়ের শুনানিতে, সোমবার রাজ্য নির্বাচন কমিশন কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে, আগামী বছরের মে মাসের মধ্যে সবকটি পুরসভায় ভোট করা হবে। করোনার জন্য ভোটারদের স্বাস্থ্যের কথা ভেবেই এত দেরীতে ভোট করানো হবে। মূলত ৬ থেকে ৮ দফায় ভোট হবে বাকি পুরসভা গুলির যেহেতু রাজ্যে ইভিএম কম।
সোমবার হলফনামা দিয়ে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) জানায়, ২০২২ সালের মে মাসের মধ্যে বাকি পুরসভাগুলিতে ভোট করাতে প্রস্তুত। কোভিড (COVID-19) পরিস্থিতিতে ভোটারদের স্বাস্থ্যের কথা ভেবে ৬ থেকে ৮ দফায় ভোট হবে। তাতে উচ্চ আদালত জানতে চায়, এর আগে এপ্রিলে ভোট করানোর কথা বলা হয়েছিল। তাহলে এখন কেন একমাস পিছিয়ে যাচ্ছে? তাতে কমিশনের উত্তর, সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখে, নিরাপত্তার চিত্র দেখে তবেই মে মাসের কথা বলা হচ্ছে। কোভিড পরিস্থিতিতে ভিড় এড়াতে এত দফায় ভোটের প্রস্তাব দিচ্ছে কমিশন। এবার কমিশনের এই প্রস্তাবের নিরিখে এবার রাজ্য সরকার কোন পথে হাঁটে, সেটাই দেখার।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”