এর আগে ঘোষণা করা হয়েছিল পুজোর আগেই প্রকাশ করা হবে প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা টিচার এলিজিবিলিটি টেস্টের ফল। পুজোর আগে প্রাইমারী টেট (WB Primary TET Result) এর রেজাল্ট দেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন খোদ পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। চলতি বছরের জানুয়ারি মাসে পরীক্ষা হলেও এখনও সেই ফল এখনও প্রকাশ করা হয়নি।
আরো পড়ুন- ব্রিজের উপরই ঝুলন্ত স্টেশন
ফল প্রকাশের দাবিতে আজ মঙ্গলবার রাজ্যজুড়ে বিক্ষোভ আন্দোলন করছেন চাকরি প্রার্থীরা। প্রাইমারী ২০১৭ টেট প্রার্থী ঐকমঞ্চর তরফ থেকে রাজ্যের বিভিন্ন জেলা DPSC অফিসে ডেপুটেশন দেওয়া হচ্ছে। পাশাপাশি বিভিন্ন জেলা সদর দফতরে বিক্ষোভ-স্লোগান দিচ্ছেন পরীক্ষার্থীরা। রেজাল্ট প্রকাশ ও নিয়োগের দাবীতে এই বিক্ষোভ বলে দাবি করছেন তাঁরা।
২০১৭ সালের জানুয়ারি মাসে রাজ্য জুড়ে বিজ্ঞপ্তি দিয়ে টেটের লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল। দীর্ঘ প্রায় পাঁচ বছর অতিক্রান্ত হতে চলল কিন্তু হবু শিক্ষকদের ইন্টারভিউ হওয়া দুরের কথা নিয়ম অনুযায়ী টেটের পরীক্ষার রেজাল্টই বের করতে পারেনি শিক্ষা দপ্তরের প্রশাসনিক ব্যার্থতায়। আজ তারা রাজ্যের বিভিন্ন জেলা DPSC অফিসে ডেপুটেশনের মাধ্যমে রাজ্যের শিক্ষা মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর নিকট তাদের বার্তা পৌঁছে দিতে চায়। তাদের দাবি পুরোন না হলে আগামীতে তারা রাজ্য শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ দেখাবে বলে জানাযায়।
আরো পড়ুন- উপনির্বাচনে বিজেপি ৪-০ তে হারবে
উল্লেখ্য, প্রাথমিক টেটের এই বছর যেই পরীক্ষাটি হয় তা ২০১৭ সালে হওয়ার কথা ছিল। চারবছর পর চলতি বছরের ৩১ জানুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হয় শেষমেষ। রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে অনিয়ম এবং ক্ষোভ দীর্ঘদিনের। নিয়োগ নিয়ে অসন্তোষ প্রকাশ করে বছরের পর বছর মামলা চলছে টেট নিয়ে। এই পরিস্থিতিতে পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখা এখটি বড় চ্যালেঞ্জ পর্ষদের কাছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”