বাংলা হান্ট ডেস্কঃ নারদ কাণ্ডে (Narada case) গ্রেপ্তার হয়ে সপ্তাহখানেকের বেশি সময় ধরে প্রথমে জেলবন্দি, তারপর গৃহবন্দি দশা কাটাতে হয়েছে কলকাতা পুরসভার মুখ্যপ্রশাসক তথা রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমকে (Firhad Hakim)। তবে শুক্রবার কলকাতা হাইকোর্টের রায় অন্তর্বর্তী জামিন হয়েছে ফিরহাদ ৪ হেভিওয়েট নেতা। তারপর সন্ধে থেকেই কাজে নেমে পড়েছিলেন কলকাতার প্রশাসক। আর শনিবার তিনি ‘টক টু কেএমসি’ অর্থাৎ ভারচুয়াল মাধ্যমে শহরবাসীর মুখোমুখি হয়ে তাঁদের অভাব-অভিযোগ শোনা, সমাধান করার কাজে অংশ নিলেন। সকলকে করোনা টিকাদান-সহ দিলেন একগুচ্ছ প্রতিশ্রুতি।
আরো পড়ুন- মমতার প্রশংসায় পঞ্চমুখ মুকুল ঘনিষ্ঠ প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত’র, জোর জল্পনা
কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের নির্দেশে ‘গৃহবন্দি’ দশা ঘোচার পর শুক্রবার ফের কোমর বেঁধে মহানগরীর নাগরিক সেবায় ঝাঁপিয়ে পড়লেন পুরসভার মুখ্য প্রশাসক ফিহাদ হাকিম ববি। অংশ নিলেন তাঁর অনুপস্থিতিতে হপ্তা দুয়েক বন্ধ থাকা ‘টক টু কেএমসি’ অনুষ্ঠানে। টেলিফোনে শুনলেন নানা নাগরিক সমস্যা শুনলেন, দিলেন সমাধানের পথও বাতলে। কোভিড মোকাবিলা সহ দৈনন্দিন পরিষেবা নিয়ে পুরসভার কর্মী-আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দিলেন।
জামিন মঞ্জুর হওয়া রাজ্য মন্ত্রিসভার প্রবীণ সদস্য সুব্রত মুখোপাধ্যায় বাড়িতে বসেই এদিন থেকে শুরু করলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের কাজকর্ম। দপ্তরের আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক সেরে টালিগঞ্জ এলাকার এক কালী মন্দিরে গিয়ে পুজোও দেন তিনি।
গৃহবন্দি দশা ঘুচেছে কামারহাটিরঙ বিধায়ক মদন মিত্রেরও। স্বাস্থ্য সংক্রান্ত কিছু পরীক্ষার জন্য এদিনও তিনি ছিলেন এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে, তবে পুরোপুরি খোশ মেজাজে। ফেসবুক লাইভে সেই মেজাজেই রবীন্দ্র সঙ্গীত শুনিয়েছেন অনুরাগীদের—এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়……….। আজ রবিবার সকালে ধুতি-পাঞ্জাবিতে বাঙালিবাবু সেজে বাড়ি ফিরবেন তৃণমূলের এই বিধায়ক।
এদিন বেলা ১২টার পরে কেন্দ্রীয় পুরভবনে আসেন ববি হাকিম। দু’সপ্তাহ পরে মুখ্য প্রশাসককে কাছে পেয়ে কর্মিমহলের উৎসাহ-উদ্দীপনা ছিল তুঙ্গে। বেশ কয়েকজন ওয়ার্ড কো-অর্ডিনেটরও উপস্থিত ছিলেন। গাড়ি থেকে নেমে সিঁড়ি বেয়ে যখন ওপরে উঠছিলেন করতালিতে দিয়ে অভ্যর্থনা জানান সবাই। বেলা ১টার সময় শুরু হয় টক টু কেএমসি অনুষ্ঠান। শহরের বিভিন্ন প্রান্ত থেকে টেলিফোন করে নাগরিকরা শুভেচ্ছা জানান ববিকে। নাগরিক পরিষেবা সংক্রান্ত নানা অভিযোগের সঙ্গেই করোনা আক্রান্তকে হাসপাতালে ভর্তি করে দেওয়ার আর্জিও আসে মুখ্য প্রশাসকের কাছে। নিজের টেলিফোন নম্বর দিয়ে সেই নাগরিককে তাঁর সঙ্গে দ্রুত যোগযোগ করার পরামর্শ দেন ববি। করোনা আক্রান্তকে ভর্তির ব্যবস্থা করেন ফুলেশ্বরের একটি কোভিড হাসপাতালে।
মন্ত্রিসভার প্রবীণ সদস্য সুব্রতবাবু কাল, সোমবার থেকে নিজের দপ্তরে যাবেন বলে জানিয়েছেন। আজ, রবিবার ইসলামিয়া হাসপাতালের কোভিড ইউনিটের উদ্বোধন করবেন ববি হাকিম। আর বাড়ি ফিরে নিজের বিধানসভা কেন্দ্র কামারহাটিতে যেতে চান মদনবাবু।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”