রাহুল সিংহঃ বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে বিধান নগর থেকে তার বরাবরের শত্রু সুজিত বসুর বিরুদ্ধে লড়াই করে পরাজিত হয়েছেন সব্যসাচী দত্ত। ভোটের আগে পর্যন্ত তৃণমূলের তীব্র বিরোধিতা করলেও হঠাৎ করেই বিধানসভা নির্বাচনে শুরু হওয়ার পরে মুকুল রায়ের ঘনিষ্ঠ এই বিজেপি নেতা প্রচারে ঢিলেমি দেওয়ার পাশাপাশি ইচ্ছাকৃতভাবে সুজিত বোসকে ভোট দেওয়ার জন্য নিজের অনুগামীদের নির্দেশ দিয়েছিলেন বলে খবর বিজেপির অন্তরে। ভোট মিটে যাওয়ার পরে কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করে তিনি বিজেপিতে গিয়েছিলেন তার সম্পর্কে কার্যত প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন বিধাননগরের প্রাক্তন মেয়র তথা মুকুল রায় ঘনিষ্ঠ প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত।
আরো পড়ুন- বেসুরো মুকুল পুত্র শুভ্রাংশু রায়! ফেসবুকে পোস্ট ঘিরে জোর জল্পনা
মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সব্যসাচী দত্ত বলেন, “উনি বয়সে বড়। তার ব্যক্তিগত স্তরে সম্পর্ক খারাপ হয়নি। ওনার রাজনৈতিক ম্যাচিওরিটির সঙ্গে আমার কোনও তুলনা চলে না। আমার কোনও প্রতিযোগিতা তাঁর সঙ্গে নেই।”
তবে বিজেপিতে থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হওয়া আদতে তৃণমূলের ফেরার রাস্তা পরিষ্কার করা কি না সেই সম্পর্কে সব্যসাচী বলেন, “যাঁরা ফিরতে চাইছেন, সেটা তাঁদের ব্যাপার। আমার সঙ্গে কারও কোনও কথা হয়নি। এই জল্পনা তৈরি করা হয়েছে।”

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”