বাংলা হান্ট ডেক্সঃ ঘূর্ণিঝড় ইয়াস’ (Cyclone Yaas) বুধবার আছড়ে পড়েছে ওড়িশায়। আশঙ্কার তুলনায় ক্ষয়ক্ষতি নেহাত কম হয়নি। কিন্তুি এই করোনা পরিস্থিতির মধ্যে কেন্দ্রকে আর আর্থিক বোঝা চাপাতে নারাজ তিনি । তাই ইয়াস বিধ্বস্ত ওড়িশার জন্য কেন্দ্রের কাছে অর্থ সাহায্যের দাবি জানাতে চান না সে রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। শুক্রবার টুইটারে নবীন লেখেন, ‘দেশ এখন কোভিড-১৯ অতিমারি সংক্রমণের শীর্ষে রয়েছে। তাই আমরা এখন আর্থিক সাহায্য চেয়ে কেন্দ্রের উপর আর্থিক বোঝা বাড়াতে চাইছি না। যা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিজেদের অর্থ ব্যয় করেই এই সঙ্কটের মোকাবিলা করব’।
আরো পড়ুন- ৯৫০০ কোটি বিনিয়োগে বিগ বাস্কেটের ৬৪ শতাংশ মালিকানা টাটার হাতে
শুক্রবার ভুবনেশ্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এর সঙ্গে বৈঠকে করে রাজ্যের ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করেন। ওড়িশার ঘূর্ণঝড় বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শন করার জন্য প্রধানমন্ত্রীকে টুইটারে ধন্যবাদও জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, না চাইলেও কেন্দ্রের কাছে মোটা অঙ্কের সাহায্যই পেয়েছেন তিনি। নবীন পট্টনায়েকের রাজ্যকে ইয়াশ মোকাবিলায় ৫০০ কোটি টাকা সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”