বাংলা হান্ট ডেক্সঃ দেশ জুড়ে করোনা পরিস্থিতিতে কড়া বিধিনিষেধ আরোপ করেছে সরকার। তাই ঘরবন্দি মানুষ। ভরসা অনলাইন পণ্যেই।
এমন পরিস্থিতিতে এ বার অনলাইন পণ্য পরিষেবার বাজার দখল করতে নেমে পড়ল শিল্প সংস্থা টাটা। অনলাইন মুদিখানা, কাঁচা সবজি, ফলমূল এবং নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহকারী সংস্থা ‘বিগ বাস্কেট’-এর বিপুল অঙ্কের অংশীদারিত্ব কিনে নিল তারা।
আরো পড়ুন- ভবানীপুরে বিপুল মার্জিনে হেরেছেন, এবার ত্রান দিতে গিয়ে সপাটে চড় খেলেন রুদ্রনীল
ভারতে ক্রমবর্ধমান অনলাইন খুচরো বাজার দখলের প্রতিযোগিতায় বড় পদক্ষেপ টাটা গোষ্ঠীর। চলতি বছরের এপ্রিলেই বিগবাস্কেটে বিনিয়োগের সিলমোহর দেয় টাটা। প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকায় বিগবাস্কেট-এর ৬৪.৩ শতাংশ মালিকানা এবার হতে। চিনা সংস্থা আলিবাবারও মোটা অঙ্কের বিনিয়োগ রয়েছে বিগবাস্কেট-এ। বেশ কিছু দিন ধরেই বিগবাস্কেটে বিনিয়োগের চেষ্টা করছিল টাটা।
২০১১ সালে বেঙ্গালুরুতে যাত্রা শুরু হয় বিগবাস্কেট-এর। বর্তমানে দেশের ২৫টি শহরে পরিষেবা দেয় তারা। ওই সংস্থা বিনিয়োগ করে এ বার সরাসরি অ্যামাজন, ফ্লিপকার্ট, জিয়োমার্ট এবং সফ্টব্যাঙ্কের বিনিয়োগ থাকা গ্রোফার্স-এর সঙ্গে প্রতিযোগিতায় নেমে পড়ল টাটা। আগামী দিনে খাবার, জামাকাপড়, বৈদ্যুতিন সরঞ্জাম-সহ যাবতীয় পণ্য চটজলদি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ায় বিশেষ ‘সুপার অ্যাপ’ আনার পরিকল্পনাও রয়েছে তাদের।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”