বাংলা হান্ট ডেক্সঃ দুর্গতদের ত্রাণ বিলি করতে গিয়েও চড় খেতে হচ্ছে! শুনতে অবাক লাগলেও বাস্তবেই এমনটা ঘটেছে রুদ্রনীল ঘোষের (rudranil ghosh) সঙ্গে। ভবানীপুরে ত্রাণ বিলি করতে গিয়ে সপাটে চড় খেলেন বিজেপি (bjp) নেতা। ঘটনায় হতচকিত হয়ে পুলিশের দ্বারস্থ হন অভিনেতা। কালীঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।
আরো পড়ুন- Duare Tran: ইয়াসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ‘দুয়ারে ত্রান’ প্রকল্প শুরু মমতার
জানা গিয়েছে, এদিন ভবানীপুরের ৭১ নং ওয়ার্ডে বিজেপির কয়েকজন কর্মীকে নিয়ে ত্রাণ বিলি করতে গিয়েছিলেন রুদ্রনীল। ঘটনাস্থলে গিয়েই শুরু হয় ঝামেলা। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সেখানে কয়েকজন বিজেপি নেতা কর্মীও উপস্থিত ছিলেন। তার মাঝেই আচমকা এসে একজন সপাটে চড় কষান অভিনেতাকে। চশমা খুলে সজোরে মাটিতে ছিটকে পড়ে। প্রথমটায় হতচকিত হয়ে যান তিনি। এই ঘটনায় স্থানীয় তৃণমূল (TMC) নেতাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রুদ্রনীল। ৭১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূল নেতা বাবলু সিংয়ের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলেন বিজেপির তারকা নেতা। এরপরই কালীঘাট থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে আসেন তিনি।
যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, তৃনমুলের দাবি ” রুদ্রনীলের গায়ে হাতই তোলা হয়নি। বচসা হয়েছিল ঠিকই কিন্তু তারপর তাঁকে বুঝিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। উপরন্তু তৃণমূল প্রশ্ন তুলেছে, রুদ্রনীলের আনা খাবারে বিষ মেশানো ছিল কিনা তাই বা কে বলতে পারে? আর উনি তো এইখান থেকে ভোটে হেরে গিয়েছেন। ওনার জানা উচিত যে ভবানীপুরের প্রশাসন যথেষ্ট সচেতন । এখানকার মানুষ সবরকম সাহায্য পাচ্ছেন। উনি কেন আবার ত্রাণ দিতে এসেছেন এখানে?” প্রশ্ন তুলে জোর বচসা বাঁধে রুদ্রনীল ঘোষের সঙ্গে।
রুদ্রনীল পাল্টা বলেন- “ত্রাণ দেওয়ার ক্ষেত্রে কী কোনও নিয়ম আছে নাকি?” ঘটনায় বিজেপি নেতার দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্তের আশ্বাস দিয়েছে কালীঘাট থানার পুলিশ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”