বাংলা হান্ট ডেক্সঃ ভোটে হেরেও দমে যাননি তৃণমূল নেত্রী ও অভিনেত্রী সায়নী ঘোষ। বিধানসভা নির্বাচনে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের কাছে পরাজিত সায়নী অতিমারির মোকাবিলায় সাহায্যের হাত বাড়ালেন। তিনি মানুষকে কথা দিয়েছিলেন হারি বা জিতি আসানসোলের মানুষের পাশে থাকবেন। সেই কথা রাখলেন অভিনেত্রী। আসানসোলের কালিপাহাড়ি অঞ্চলের কোড়াপাড়া, কাঁকরডাঙা এলাকায় ঘুরে ঘুরে ত্রাণ বিলি করেন তিনি।
করোনা পরিস্থিতিতে মানুষের অবস্থা খুব খারাপ। এমনকি রাজ্যেও প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শিশুরাও আক্রান্ত হচ্ছে করোনার দ্বিতীয় ঢেউতে। আর সেটাই চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। কারণ শিশুদের জন্য কোনও ভ্যাকসিন চালু হয়নি। এই সময় আরও বেশি করে শিশুদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়া দরকার। সায়নী আসানসোলের খুদেদের নিয়ে মাতলেন। মাস্ক, স্যানিটাইজার, খাবার এবং গরম ও বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাতা তুলে দিলেন শিশুদের হাতে। পরে সায়নী বলেন, ‘‘নিজের সাধ্য মতো মানুষের পাশে দাঁড়ালাম। আরও নানা ভাবে মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা থাকবে আমার। আগেও চেষ্টা করেছি এবং আগামী দিনেও করব।’’
“Every child you encounter is a divine appointment.”
Dhenua, Majhipara#AsansolDakshin💚 pic.twitter.com/S1teE9WUUM
— Saayoni Ghosh (@sayani06) May 21, 2021

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”

প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ! উটাহর মরুভূমিতে তৈরি হচ্ছে দৈত্যাকার এআই শহর

ধর্মের ভিত্তিতে অনুদান বন্ধ! সংখ্যালঘু দফতরের একাধিক প্রকল্পে কাঁচি অগ্নিমিত্রার

“দিল্লিতে পেট্রোলের দাম ৯৭, কলকাতায় ১০৮! লিটার প্রতি ১১ টাকা বেশি দিতে হচ্ছে কেন এই শহরকে?”

৮২টি কেমোও দমাতে পারেনি অদ্রিজাকে, উচ্চমাধ্যমিকে রাজ্যের দশম!