বাংলা হান্ট ডেক্সঃ দেশ জুড়ে কোভিডের মৃত্যুমিছিল। এনিয়ে ঘরে বাইরে বিস্তর সমালোচনা শুনতে হয়েছে মোদি (Narendra Modi) সরকারকে। নেচার, ল্যানসেটের মতো বিশ্বখ্যাত পত্রিকা কেন্দ্র সরকারকে তুলোধোনা করেছে। সমালোচনার সুর শোনা গিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মুখেও। এমনকী আরএসএস (RSS) নেতাদের গলাতেও শোনা গিয়েছে আত্মসমালোচনার সুর। এবার কেন্দ্রের মোদি সরকারের সমালোচনা করে চিঠি দিলেন শতাধিক প্রাক্তন আমলা।
আরে পড়ুন- কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় যশ! জানাল হাওয়া অফিস
তাঁদের মূল বক্তব্য, ‘মহমারির কবলে গোটাদেশে মৃত্যু মিছিল। আর এসবের মধ্যেও নজিরবিহীন গা-ছাড়া মনোভাব দেখাচ্ছে কেন্দ্র। সরকার বরং ব্যস্ত নিজেদের ভাবমূর্তি রক্ষায়।
মোট ১১৬ জন আমলা কেন্দ্রকে লেখা এই চিঠিতে সই করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন, দেশের প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টা তথা প্রাক্তন বিদেশ সচিব শিবশংকর মেনন, প্রাক্তন ক্যাবিনেট সচিব কে এম চন্দ্রশেখর, দিল্লির প্রাক্তন গভর্নর নাজিব জং এবং প্রাক্তন স্বাস্থ্য সচিব কে সুজাতা রাও। চিঠিতে তাঁরা বলছেন,”এই মহামারী (CoronaVirus) গোটা বিশ্বকে সন্ত্রস্ত করে তুলেছে। আমরা জানি, ভারতও এর হাতে থেকে রেহাই পাবেন না। দেশে এখন মৃত্যুমিছিল, স্বজনহারাদের হাহাকার আমাদের, চিকিৎসার জন্য আর্তি। তবে, সেসবের থেকেও আমাদের বেশি বিব্রত করছে এ হেন সংকট মোকাবিলায় আপনার সরকারের গা-ছাড়া মনোভাব।” এরপরই সরাসরি কেন্দ্রের মানসিকতাকে বিঁধেছেন আমলারা। তাঁরা বলছেন,”আপনার সরকার তো মনে হচ্ছে আসল সমস্যা মোকাবিলা না করে কীভাবে করোনা মোকাবিলায় সরকারকে ‘উদ্যমী’ দেখানো যায়, সেই ভাবমূর্তি রক্ষার্থে ব্যস্ত।”
ওই চিঠিতে একাধিক ক্ষেত্রে কেন্দ্রের ত্রুটি তুলে ধরেছেন আমলারা। যার মধ্যে কয়েকটি রীতিমতো মারাত্মক ট্রেন্ড। তাঁরা বলছেন, এই সরকারের আমলে মন্ত্রিসভার কার্যপদ্ধতির ‘অবক্ষয়’ হয়েছে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে কোনও ধরনের সমন্বয় চোখে পড়ছে না। বিশেষ করে বিরোধী শাসিত রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রের বিরোধ প্রকাশ্যে। বিশেষজ্ঞ বা সংসদীয় কমিটির পরামর্শ এই সরকার নেয় না। আমলারা বলছেন, কেন্দ্র ও রাজ্য সমন্বয়ের অভাব এবং সময়মতো বিশেষজ্ঞদের পরামর্শ না নেওয়াটা ভয়ংকর বিপদের দিকে ঠেলে দিতে পারে দেশকে। এই খোলা চিঠিতে তাঁরা শহর ও গ্রামাঞ্চলে আরটি-পিসিআর পরীক্ষার হার আরও বাড়ানোর দাবিও তুলেছেন। দাবি তুলেছেন, গোটা দেশে বিনামূল্যে করোনার ভ্যাকসিন (Corona Vaccine) দিক সরকার।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”