মুম্বইঃ কঙ্গনার ব্যক্তিগত দেহরক্ষী (Bodyguard)-কে আটক করল মুম্বই পুলিশ । তাঁর বিরুদ্ধে ধর্ষণ ও অস্বাভাবিক যৌনতার অভিযোগ আনা হয়েছে । অভিযুক্তের নাম কুমার হেগড়ে (Kumar Hegde)। মুম্বইয়ের আন্ধেরি অঞ্চলের এক মহিলা বিউটিশিয়ান তাঁর বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা এবং বিকৃত যৌনতার অভিযোগ তুলেছেন ।
আরো পড়ুন- তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রকে ফোনে অশালীন মেসেজ, খুনের হুমকি! গ্রেপ্তার বিজেপি কর্মী
নির্যাতিতার অভিযোগ, প্রায় আট বছর ধরে কুমার হেগড়েকে (Kumar Hedge) চেনেন তিনি। গত বছর জুন মাসে কুমার ওই মহিলাকে বিয়ের প্রস্তাব দেন। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তাঁর সঙ্গে যৌন সম্পর্কও তৈরি হয় কুমারের। গত ২৭ এপ্রিল নির্যাতিতার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকাও নেন তিনি। তারপর আর ওই মহিলার সঙ্গে কোনও যোগাযোগ রাখেননি কুমার।

এরপরেই এক মহিলার ফোন আসে ওই বিউটিশায়ানের কাছে । যিনি নিজেকে কুমারের মা বলে পরিচয় দেন এবং জানান কুমার অন্যত্র বিয়ে করেছে । এখন সে ওই মহিলার সঙ্গেই আছে ।
এরপরে গত ১৯ মে মুম্বইয়ের ডিএন নগর থানায় কুমারের বিরুদ্ধে একটি আফআইআর (FIR) দায়ের করেন ওই বিউটিশিয়ান মহিলা। ভারতীয় দণ্ডবিধির (Indian Penal Code/ IPC) ৩৬৭ (376) ধারা অনুযায়ী ধর্ষণ, ৩৭৭ (377) ধারা অনুযায়ী অপ্রাকৃত যৌনতা এবং ৪২০ (420) ধারায় কুমারের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে । অভিযুক্তকে আটক করা হয়েছে । তবে গোটা ঘটনায় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”