বাংলা হান্ট ডেক্সঃ সোনারপুর দক্ষিণের তৃণমূল কংগ্রেসের (TMC) বিধায়ক তথা অভিনেত্রী লাভলি মৈত্রকে (Lovely Maitra) খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। ফোনে লাভলিকে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সেইসঙ্গে হোয়াটসঅ্যাপে অশালীন ভাষায় মেসেজ করা হয় তৃণমূল বিধায়ককে। এই অভিযোগে এক BJP কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে, ধৃত BJP কর্মীর নাম সৌমেন ঘোষাল। তিনি বর্ধমানের গলসির বাসিন্দা।
আরো পড়ুন- Black Fungus-কে মহামারী ঘোষণা কেন্দ্রের, মোকাবেলায় গাইডলাইন প্রকাশ রাজ্যের
শুক্রবার সকালে এক বিজেপি কর্মী তৃণমূল বিধায়ককে ফোন করে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। সেই সঙ্গে তাঁকে হোয়াটসঅ্যাপে অশ্লীল ম্যাসেজ পাঠান বলেও অভিযোগ। বিধায়কের অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে বর্ধমানের গলসি থেকে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। ধৃত বিজেপি কর্মীর নাম সৌমেন ঘোষাল।
লাভলি মৈত্র জানান, সকালে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন করা হয়। ফোনের অপরপ্রান্ত থেকে এক ব্যক্তি তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। প্র্যাংক কল ভেবে লাভলি নাম্বারটি ব্লক করে দেন। কিন্তু বিধায়কের দাবি, পরে হোয়াটসঅ্যাপে তাঁকে বেশ কিছু অশ্লীল ম্যাসেজ পাঠানো হয়। অভিনেতা আরও জানান, প্রত্যেকটি ম্যাসেজের শেষে বিজেপি কথাটি উল্লেখ করা ছিল। তিনি পুলিশের দ্বারস্থ হন। তাঁর কেন্দ্র দক্ষিণ সোনারপুর থানাতেই তিনি অভিযোগ দায়ের করেন।
ঘটনার তদন্তে নেমে শুক্রবার রাতে পুলিশ গলসি থেকে বিজেপি কর্মীকে গ্রেফতার করে। জানা যাচ্ছে, ধৃতের বিরুদ্ধে আইটি অ্যাক্টে মামলা দায়ের করেছে পুলিশ।
বিজেপিকে আক্রমণ শানিয়ে লাভলির বক্তব্য, বিজেপি অভিযোগ করছে তৃণমূল হিংসা ছড়াচ্ছে, কিন্তু আমায় করা ম্যাসেজগুলো প্রমাণ, কারা হিংসা ছড়াচ্ছে। গেরুয়া শিবিরকে তীব্র কটাক্ষ করে বলেন, বিজেপির এই নোংরা খেলা বন্ধ করা উচিত। একটি দল গো হারা হেরে যাওয়ার পরেও এই ভাষায় ম্যাসেজ করে প্রতিপক্ষকে উত্যক্ত করতে পারে! ভেবেই আমার অবাক লাগছে।
সবমিলিয়ে সদ্য নির্বাচিত বিধায়ককে এ ধরনের হুমকির ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ধৃত বিজপি কর্মী কেন এরকম কাজ করলেন সে ব্যাপারে কিছু জানা যায়নি।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন