বাংলা হান্ট ডেক্সঃ হিন্দু প্রতিবেশীর দেহ সৎকারে এগিয়ে এলেন মুসলিমরা। এমনই সম্প্রীতির ছবি ধরা পড়ল পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার মামুদপুর গ্রামে।
মঙ্গলবার সকালে ওই গ্রামের বাসিন্দা বলাই রানার (৮২) বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়। মৃতের দেহ আগলে রেখেছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু প্রতিবেশীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয় যে, কোভিডের কারণে মৃত্যু হয়েছে বৃদ্ধের। ফলে সংক্রমণের ভয়ে কেউ এগিয়ে আসেননি।
বৃদ্ধের সৎকারের কাজে যখন হিন্দু প্রতিবেশীরা মুখ ফিরিয়েছেন, সেই সময় এসেছেন মুসলিম প্রতিবেশীরা। কাঁধে তুলে দেহ শ্মশানে নিয়ে যান তাঁরা। দেহ সৎকারও করা হয় তাঁদের উপস্থিতিতে।
স্থানীয় সূত্রে খবর, বিকেলের দিকে বিষয়টি জানতে পারেন গ্রামের রবিয়াল, মুক্তাররা। খবর পাওয়া মাত্রই তাঁরা এগিয়ে আসেন দেহ সৎকারের জন্য। শ্মশানে গিয়ে সৎকারের কাজও সম্পূর্ণ করেন তাঁরা। এই ঘটনায় পিতৃহারা যুবক সুকুমার বলেন, “বিপদে যাঁরা এগিয়ে আসেন, তাঁরাই তো সত্যিকারের প্রতিবেশী।” তবে মুসলিম সম্প্রদায়ের ওই মানুষজন বলছেন, প্রতিবেশী হিসেবে শুধু নিজেদের কর্তব্য করেছি।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন