বাংলা হান্ট ডেক্সঃ নারদ কান্ডে এবার মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীকে যুক্ত করলো CBI, তাঁদের পাঠানো হয়েছে নোটিসও। গত সোমবার রাত্রি থেকেই CBI এর তরফ থেকে বারবার দাবী করা হয়েছে এই মামলা স্থনাতরিত করা হোক অন্য রাজ্যে, এবার সেই দাবীর ভিত আরও শক্ত করতেই, মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আইনমন্ত্রী মলয় ঘটককে অন্যতম পক্ষ করলো CBI।
আদালত সুত্রে খবর, CBI ৪০৭ ধারা অনুযায়ী নারদ মামলা বাংলা থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছে। সিবিআই-এর তরফ থেকে দাবি করা হয়েছে যে, রাজ্যে এই মামলা চললে তা প্রভাবিত হওয়ার আশঙ্কা অনেক বেশি।
ঘটনা সুত্রপাত গত সোমবার, রাজ্যের ২ মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র এবং কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই দফতরে গিয়ে কার্যত ধর্নায় বসেছিলেন। এছাড়াও ওই মামলার শুনানির সময় রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক উপস্থিত ছিলেন। এছাড়াও সিবিআই-এর পক্ষ থেকে এই মামলায় তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম যুক্ত করা হয়েছে। সিবিআই দাবি করেছে যে, সোমবার ব্যাঙ্কশাল কোর্টে গোলমাল করেছিলেন কল্যাণবাবু।
বলে দিই, আজ বুধবার দুপুর ১২টা থেকে কলকাতা হাই কোর্টে নারদা মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সেই শুনানি পিছিয়ে দুপুর ২টো করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সিবিআই সুত্র অনুযায়ী, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা চাইছে যে, নারদ মামলায় অভিযুক্তদের জেল হেফাজতের নির্দেশ বহাল রাখা এবং এই মামলা বাংলা থেকে সরিয়ে গুয়াহাটি অথবা ভুবনেশ্বরে নিয়ে যাওয়া।
আরেকদিকে, অভিযুক্তদের আজ জামিনের আবেদন করবেন আইনজীবীরা। আদালতে অভিযুক্ত পক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত থাকবেন সিদ্ধার্থ লুথরা, অভিষেক মনু সিঙ্ঘভি এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সিবিআই সুত্র অনুযায়ী, হাইকোর্টে মামলার সুরাহা না হলে অভিযুক্তদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে যাবেন। আর তাঁর আগেই শীর্ষ আদালতে পদক্ষেপ শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন