বাজারে আসছে করোনার যম । ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)-এর নতুন ওষুধ 2 DG। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন দিল্লি থেকে 2 DGর প্রথম ব্যাচের উদ্বোধন করেন সোমবার। হর্ষবর্ধন বলেন, ‘কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে আজ ভারতের ঐতিহাসিক দিন। এত দিন করোনাকে হারাতে টিকা তৈরি হয়েছে। এ বার এল খাবার ওষুধও।’
আরো পড়ুন- নারদায় ‘শুভেন্দু-মুকুল ঘুষ নিয়েছেন’ স্বীকার করল বিজেপি
এ দিনই আরও একটি সুখবর দেন DRDO-এর চেয়ারম্যান জি সতীশ রেড্ডি। জানান, 2 DG-র দ্বিতীয় ব্যাচ আসতে দেরি নেই। মে মাসের শেষের দিকেই সম্ভবত তা চলে আসবে। তবে তা হবে ‘লিমিটেড’। করোনা ভাইরাসকে রুখতে ভারতের হাতে এ অস্ত্র নিঃসন্দেহে আলাদা গুরুত্বের দাবিদার। DRDO-এর দাবি, সঙ্কটাপন্ন রোগীর ক্ষেত্রেও কার্যকর হবে এই ওষুধ। শ্বাসকষ্টও লাঘব করবে তা। খেতে হবে জলে গুলে। DRDO ও ডক্টর রেড্ডি’স ল্যাব যৌথ উদ্যোগে এই ওষুধ বাজারে এনেছে।

DRDO-র প্রধান কার্যালয়ে সোমবার এই অনুষ্ঠানে ২-ডিঅক্সি-গ্লুকোজ বা ২-ডিজির প্রথম ব্যাচের উদ্বোধন করা হয়। এই ওষুধটির ক্লিনিক্যাল টেস্টে দেখা গিয়েছে হাসপাতালে ভর্তি রোগীর মেডিক্যাল অক্সিজেনের চাহিদা পূরণেও এই ওষুধ কার্যকর।
DRDO-এর চেয়ারম্যান সংবাদসংস্থা এএনআইকে বলেন, ‘জুনের প্রথম সপ্তাহ থেকে নিয়মিত ভাবে এই ওষুধ তৈরি শুরু হবে। সর্বত্র এই ওষুধ পাওয়া যাবে।’ এই ওষুধের প্রথম ব্যাচ যাবে এইমস, সেনা হাসপাতাল, DRDO-র হাসপাতাল এবং যেখানে এই মুহূর্তে বিশেষ করে এই ওষুধের প্রয়োজন। তবে জুন মাস থেকে সব হাসপাতালেই তা পাওয়া যাবে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”