তৃণমূল বিধায়ক এবং মন্ত্রীদের নারোদা কাণ্ডে গ্রেফতার করার পেছনে বিজেপির রাজনৈতিক অভিসন্ধি যে রয়েছে তা অস্বীকার করা যায় না। কারণ ভুলে গেলে চলবে না নারোদা কান্ডের ভিডিও এবং টাকা নেওয়ার যাবতীয় তথ্য প্রমাণ প্রথম দেখানো হয়েছিল বিজেপির রাজ্য সদরদপ্তরে। অবশ্য তারপরে গঙ্গায় অনেক জল বয়ে গিয়েছে।

প্রথমে মুকুল রায় এবং পরে নারদা কান্ডের আরেক অভিযুক্ত শুভেন্দু অধিকারী যোগ দিয়েছেন তৃণমূল বিজেপিতে। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরেই আশ্চর্যজনক ভাবে নিজেদের ইউটিউব থেকে শুভেন্দুর টাকা নেওয়ার ভিডিও ডিলিট করে দেয় বিজেপি।

কিন্তু আশ্চর্যজনক ভাবে, গতকাল তৃণমূলের তিন বিধায়ক এবং মন্ত্রীর পাশাপাশি শোভন চট্টোপাধ্যায় কে নারদ কান্ডে গ্রেফতারের পরে হঠাৎ করেই বিজেপির রাজ্য কমিটির সোশ্যাল মিডিয়া একাউন্টে ফিরে এসেছে নারদ কান্ডে ঘুষখোর নেতাদের নাম। সেখানে ঘুষখোর হিসেবে জ্বলজ্বল করছে বর্তমানে বিজেপি বিধায়ক মুকুল রায় এবং শুভেন্দু অধিকারীর নাম। বিজেপির সোশ্যাল মিডিয়া একাউন্টে এখনও রয়েছে মুকুল রায়ের ঘুষ নেওয়ার ছবি।
বিজেপির রাজ্য কমিটির একাংশের সূত্রে জানা গিয়েছে, শুভেন্দু এবং মুকুলের মতো তৃণমূল নেতাদের দলে নিয়ে মমতাকে হারানোর পরিকল্পনা ছিল বিজেপির। কিন্তু মুকুল এবং শুভেন্দু কেউ সেই পরিকল্পনা সার্থক করে তুলতে পারেননি। তাই এদের জন্য দলের রাজনৈতিক ইস্যু বিসর্জন দেওয়ার কোন মানে হয়না। সিবিআইকে ইতিমধ্যেই বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়কেও ঘুষ কাণ্ডে গ্রেফতার করতে হবে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”