

বাংলা হান্ট ডেক্সঃ ভারতে করোনার এহেন বাড়বাড়ন্ত, করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত দেশ। দেশে করোনার এই বাড়বাড়ন্তের জন্য ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশগুলিকেই দায়ী করেছিল বিভিন্ন স্বাস্থ্য সংস্থা গুলি। লাগাতার করোনা সংক্রান্ত রিপোর্ট দেখে এমনটাই মত চিকিৎসক-বিশেষজ্ঞদের। এবার বিশ্বস্বাস্থ্য সংস্থাও সেই পথেই হাঁটল। ভারতে করোনা অতিমারীর বাড়বাড়ন্তের জন্য তারা রাজনৈতিক সমাবেশ এবং ধর্মীয় সমাবেশকেই দায়ী করল।
আরো পড়ুন- নন্দীগ্রামে ‘দলবিরোধী’ কাজের জন্য রাজ্যের মন্ত্রী শিউলি সাহার মা বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

করোনা সংক্রমণের প্রথম ঢেউয়ের পর দেশে নিম্নমুখী হয়েছিল করোনা গ্রাফ। তখন চিকিৎসক-বিশেষজ্ঞরা বারবার অনুরোধ করেছিলেন করোনাবিধি মেনে চলার জন্য। কারণ তাঁরা জানতেন দ্বিতীয় ঢেউ আসছে। তবু কুম্ভ মেলার মতো বিপুল জমায়েত হয়েছে। ৩ রাজ্য ও ১ কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোট হয়েছে। সেখানে বড় বড় রাজনৈতিক সমাবেশ হয়েছে। পঞ্চায়েত ভোট হয়েছে উত্তর প্রদেশেও। লাগাতার নেতা-নেত্রীরা বড় বড় রোড শো, সভা করছেন। আর সেখানে ঠাসাঠাসি ভিড় করেছেন অনুগামীরা। সেই সুযোগেই লাফিয়ে বেড়েছে করোনা। এ কথা বারবার বলেছেন চিকিৎসক-বিশেষজ্ঞরা। কার্যত একই কথা বলল হু।

হু অনুমান করছে B.1.617-ই নয়, ভারতে সংক্রমণ বৃদ্ধির জন্য সার্সকোভিড-১৯ এর অন্য কয়েকটি প্রজাতিও দায়ী। বিশ্বস্বাস্থ্য সংস্থা বলছে, এপ্রিলে ধরা পড়ার পরেই B.1.617.1 মিউট্যান্টে সংক্রমিত ভারতে পাওয়া গিয়েছে মোট নমুনার ২১ শতাংশ। আর B.1.617.2 ভারতে পাওয়া গিয়েছে মোট নমুনার ৭ শতাংশ।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স