বাংলা হান্ট ডেক্সঃ একুশের নির্বাচনের আগে বহু দলবদলের রাজনীতি দেখেছে রাজ্য। ঝাঁকে ঝাঁকে তৃণমূলের নেতা, কর্মী-সমর্থকরা যোগ দিয়েছেন বিজেপিতে। অনেকেই আবার বিজেপি থেকে পেয়েছেন নির্বাচনে লড়াই করার টিকিট। আবার তৃণমূল এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনও বলেছিলেন যে, দলের অন্দরেই অনেক গদ্দার লুকিয়ে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেছিলেন যে, তৃণমূল ২০০ আসন না পেলে সেই গদ্দাররা বিজেপিতে যোগ দেবে।
আরো পড়ুন- রাজ্যে অনেক আসনেই দু’হাজারের কম ভোটে হার, এবার পুনর্গণনা আর্জি নিয়ে আদালতে যাচ্ছে বিজেপি
তবে তেমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় নি তৃণমূলকে। একাই বিপুল সংখ্যাদরিষ্ঠতা নিয়ে সরকার গড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সরকার গড়ার পরেই তৃণমূল নেত্রী সেই গদ্দারদেরই আবার দলে আসার আহ্বান করেছিলেন। আর এরই মধ্যে রাজ্যের মন্ত্রীর মায়ের বিরুদ্ধে দল বিরোধী কাজ করার অভিযোগ উঠল তৃণমূলের অন্দরে।

নন্দীগ্রামে শুভেন্দুর কাছে হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই হার নিয়ে বিশ্লেষণ চলছে দলের অন্দরে। আর এরমধ্যেই নন্দীগ্রামের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দল বিরোধী কাজ করার অভিযোগ তুলল তৃণমূল। এমনকি পঞ্চায়েত প্রধান বনশ্রী খাঁড়ার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে বিডিওকে চিঠি পাঠিয়েছে পঞ্চায়েতের ১১ জন সদস্য।
ভাগ্যক্রমে নন্দীগ্রামের পঞ্চায়েত প্রধান বনশ্রী খাঁড়া আবার রাজ্যের মন্ত্রী শিউলি সাহার মা। আর এই নিয়ে এখন চাঞ্চল্য তৃণমূলের অন্দরে। যদিও বনশ্রীদেবী সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে, ভোটের মধ্যে বনশ্রীদেবী দলের বিরুদ্ধে কাজ করেছেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”