বাংলা হান্ট ডেক্স ; ভোটের মুখে পূর্ব বর্ধমানের গলসিতে উদ্ধার হলো বোমা। ঝোপের মধ্যে একটি প্লাস্টিকের জলের মধ্যে রাখা ছিল বোমা। বুধবার গলসি ২ নম্বর ব্লকের মসজিদপুর এলাকা থেকে বোমা গুলি উদ্ধার করে পুলিশ।
আরো পড়ুন- গোঘাটে বিজেপি কর্মীর হাতে খুন তৃণমূলের বুথ সভাপতি, উত্তপ্ত হুগলির গোঘাট
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মসজিদপুর গ্রামের কাছে একটি প্লাস্টিকের জারের মধ্যে রাখা ছিল ১০ টি তাজা বোমা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গলসি থানার পুলিশ। ঘিরে ফেলা হয় জায়গাটা। ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াডও। কারা ওই বোমা মজুত করে রেখেছিল তার তদন্ত শুরু হয়েছে।
গত বেশ কয়েক দিন ধরেই গলসিতে ধারাবাহিক ভাবে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। মঙ্গলবার বোমা বিস্ফোরণ ঘটে গলসিরই রাইপুর এলাকার একটি নির্মীয়মাণ বাড়িতে। পুলিশের ধারণা, শেখ রফিকুল নামে স্থানীয় এক বাসিন্দার নির্মীয়মাণ বাড়িতেই ওই বোমা মজুত করা হয়েছিল। গত রবিবার রাতে রাইপুরের পার্শ্ববর্তী আটপাড়া গ্রামে মজুত করা বোমা ফেটে যায়। তার জেরে এলাকা জুড়ে ছড়ায় আতঙ্ক। সেই সব ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বোমা উদ্ধার হল সেই গলসিতেই। এই ঘটনায় জড়িত এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এই ঘটনায় গ্রামের বাসিন্দা শেখ মনোজ হাসান জানান,”এইভাবে গ্রামের ভেতর ঝোপের মধ্যে বোমা উদ্ধারের ঘটনায় আমরা আতঙ্কিত। তবে রাজনৈতিক গন্ডগোল না অন্য কোন কারনে বোমা গুলি রাখা হয়েছে তা আমরা বুঝতে পারছিনা”।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”