বাংলা হান্ট ডেক্স ; এবার করোনা সংক্রমণে আক্রান্ত হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মঙ্গলবার টুইট করে এই কথা জানান তিনি।
আরো পড়ুন- আগামী কয়েক ঘন্টার মধ্যেই ধেঁয়ে আসছে কাল বৈশাখী, ঝড় বৃষ্টির বড়সড় পূর্বভাস দিল হাওয়া অফিস
এদিন টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ‘আমি করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছি। নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছি। চিকিৎসকদের পরমর্শ মেনে চলছি। সবার কাছে আমার অনুরোধ, আপনারা কোভিড সংক্রান্ত নির্দেশিকা মেনে চলুন এবং সুস্থ থাকুন।

বিপ্লববাবুর করোনা টেস্ট পজিটিভ আসার পরেই চিন্তা বাড়ল চিকিৎসক মহলে। কারণ, গতকালই শেষ হয়েছে উপজাতি এলাকার ২৮টি আসনের নির্বাচন। এই নির্বাচনে পার্বত্য ত্রিপুরায় বিজেপির শক্তি দেখাতে প্রচারে ঝাঁপিয়ে পড়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর সংস্পর্শে বহুজন এসেছেন। এদের মধ্যে দলীয় কর্মী নেতা সমর্থকরা যেমন আছেন, তেমনই আছেন সাধারণ মানুষ। প্রবল সংক্রামক করোনাভাইরাস বিপ্লব দেবের থেকে বাকিদের মধ্যে ছড়ানোর সম্ভাবনা থাকছেই।
এছাড়া মুখ্যমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনির সদস্যদের নিয়েও চিন্তা। কারণ, দেহরক্ষী সহ বাকি নিরাপত্তারক্ষীরা মুখ্যমন্ত্রীকে ঘিরে থাকেন। তাঁদের নিয়েও চিন্তা বাড়ছে।
বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ১৫ হাজার ৭৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বেশিরভাগটাই অবশ্য মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে আক্রান্ত ৫৫ হাজারেরও বেশি। মহারাষ্ট্র ছাড়াও পাঞ্জাব, কর্ণাটক, ছত্তিশগড়, দিল্লি, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতেও রীতিমতো উদ্বেগ বাড়ছে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৮ লক্ষ ১ হাজার ৭৮৫ জন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”