বাংলা হান্ট ডেক্স ; দিল্লি পুরনিগমের উপনির্বাচনে আপের জয়জয়কার, ধরাশায়ী বিজেপির। পাঁচটির মধ্যে চারটিতে জয় আদমি পার্টির(Aam Aadmi Party) । একটিতে জয় কংগ্রেসের(Congress) । বিজেপিকে ফিরতে হল শূন্য হাতেই। অথচ, দিল্লি পুরনিগমের তিনটি অংশই রয়েছে বিজেপির দখলে।
আরো পড়ুন- নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হতে পারেন শুভেন্দু?
রবিবারই দিল্লি পুরনিগমের (Municipal Corporation of Delhi) ৫ আসনের জন্য উপনির্বাচন হয়েছিল। এই পাঁচ আসনের মধ্যে আম আদমি পার্টির দখলে গিয়েছে চারটি আসন। এবং পঞ্চম আসনটি গিয়েছে কংগ্রেসের (Congress) দখলে। পাঁচটি আসনের মধ্যে কল্যাণপুরি, শালিমার বাগ, রোহিনি-সি, এবং ত্রিলোকপুরি আসনগুলি গিয়েছে আপের দখলে। অন্যদিকে চৌহান বাঙ্গার আসনটি গিয়েছে কংগ্রেসের দখলে। গুরুত্বপূর্ণ বিষয় হল এই উপনির্বাচনে আপ যেখানে ৪৬.১০ শতাংশ ভোট পেয়েছে সেখানে বিজেপি পেয়েছে মাত্র ২৭.২৯ শতাংশ। কংগ্রেস নিজেদের ভোট বাড়িয়ে চলে এসেছে ২১.৮৪ শতাংশে।
উল্লেখ্য, এই পাঁচটির মধ্যে চারটি আসনই অবশ্য ছিল আপের দখলে। তবে গত বছরের বিধানসভা নির্বাচনে এঁরা চারজনই বিধায়ক নির্বাচিত হওয়ায় এঁদের আসন ফাঁকা হয়। অপর আসনটি ছিল বিজেপির দখলে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”