বাংলা হান্ট ডেক্স ; ২১শে বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর রাজ্যে দলের প্রার্থীতালিকা চূড়ান্ত করতে কোর কমিটির বৈঠক সারল রাজ্য বিজেপি। বৈঠক শেষে দিলীপ ঘোষ জানান নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দুই (Suvendu)।
আরো পড়ুন- কাকে সুবিধা করে দেওয়ার জন্য আট দফায় নির্বাচন? প্রশ্ন তুললেন মমতা
মঙ্গলবার হেস্টিংসে বিজেপির দলীয় কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তাঁকে প্রশ্ন করা হয়, নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) প্রার্থী হচ্ছেন কিনা। এবিষয়ে দিলীপ ঘোষ বলেন, নন্দীগ্রাম আসনের জন্য শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নামই বিবেচনায় রয়েছে। তবে প্রার্থীতালিকা যে এখনো চূড়ান্ত নয়, তাও জানিয়ে দেন তিনি।
দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, রাজ্যের সব আসনের জন্য একাধিক নাম বিবেচনার মধ্যে রয়েছে। দিল্লির নেতৃত্বের সঙ্গে আলোচনার করেই প্রার্থীতালিকা চূড়ান্ত করা হবে।
উল্লেখ্য, আগামী ৪ মার্চ দিল্লিতে বসছে বিজেপির সেন্ট্রাল ইলেকশন কমিটির(CEC)বৈঠক। বৈঠকে যোগ দিতে আজই দিল্লি যাচ্ছেন দিলীপ ঘোষ সহ রাজ্য বিজেপির উচ্চ নেতৃত্ব। সেখানে রাজ্যের পাঠানো প্রার্থী তালিকা থেকে কাটছাঁট করে প্রথম ২ দফার ভোটের প্রার্থীতালিকা চূড়ান্ত করা হবে। তার আগে একটি খসড়া তালিকা তৈরি করল রাজ্য কমিটি।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”