বাংলা হান্ট ডেস্ক ; আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ ক্ষেপণাস্ত্রকে এবার প্রতিবেশী বন্ধু দেশগুলোকে বিক্রি করবে ভারত। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রীর নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিতে দ্রুততা আনবে বলে জানা গিয়েছে। ভূমি থেকে বায়ুর পাল্লার এই বিশেষ ক্ষেপণাস্ত্র বিশ্বের ৪২ দেশকে বিক্রি করবে ভারত।
[ আরো পড়ুন – প্রশাসকের পদ খুইয়ে আগামীকাল সৌমেন্দু কি বিজেপিতে যোগ দিতে চলেছেন? রাজনৈতিক মহলের জোর জল্পনা ]
‘আকাশ’ ক্ষেপণাস্ত্রটির বিশেষত্ব হল এটি একটি ক্ষেপণাস্ত্র যার ৯৬ শতাংশ ভারতেই তৈরি করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রটি মাটি থেকে আকাশে ২৫ কিলোমিটারের মধ্যে হামলা করতে পারে। ভারতীয় বিমানবাহিনী ২০১৪ সালে এটি তৈরি করা হয়েছিল। ২০১৫ সালে এটি ভারতীয় বাহিনীর বহরে অন্তর্ভুক্ত হয়। ২০২০ সালের ৩০ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে ‘আকাশ’ ক্ষেপণাস্ত্র রফতানির অনুমোদন দেওয়া হয়।

আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম আন্তর্জাতিক বাজারে শুধু সুনামই করবে না, ভারতের অর্থনীতির শ্রীবৃদ্ধির ক্ষেত্রেও সহায়তা করবে বলে জানিয়েছে প্রতিরক্ষা কমিটি। দেশে প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন ও রফতানিতেও সাহায্য করবে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ভারত সরকার উচ্চক্ষমতা সম্পন্ন প্রতিরক্ষা সরঞ্জাম আন্তর্জাতিক মহলে রফতানি করে ৫০০ কোটি মার্কিন ডলারের সামরিক রফতানি ও বন্ধু দেশগুলির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিস্তারের লক্ষ্যমাত্রা নিয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”