বাংলা হান্ট ডেস্ক; কাঁথি পুরসভায প্রশাসকের পদ খুইয়ে শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু কি বিজেপিতে যোগ দিতে চলেছেন। কানাঘুষো শোনা যাচ্ছে, শুক্রবারই নাকি কাঁথির ডরমেটরি মাঠে দাদা শুভেন্দুর জনসভার মঞ্চেই বিজেপির পতাকা হাতে তুলে নিতে চলেছেন সৌমেন্দু অধিকারী। যদিও এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কিংবা সৌমেন্দু কারও তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অধিকারী পরিবারে পদ্মফুল ফোটাবেন বলে হুঙ্কার আগেই দিয়েছিলেন শুভেন্দু। সেকথাই কী তবে বাস্তবে পরিণত হতে চলেছে? যদি তা হয় বিধানসভা নির্বাচনের আগে সত্যিই তৃণমূলের কাছে তা বড় ধাক্কা। শুভেন্দুর দলবদলের পর ফিরহাদ হাকিম, সৌগত রায়ের সভামঞ্চে কিংবা মিছিলে দেখা যায়নি অধিকারী পরিবারের কাউকেই। তাতে জল্পনা যে বেশ কয়েক গুণ বেড়েছিল সে বিষয়ে সন্দেহ নেই। তারই মাঝে মঙ্গলবার বারাকপুর থেকে অধিকারী পরিবারেও পদ্মফুল ফোটানোর দাবি জানিয়েছিলেন শুভেন্দু। তার ঠিক কয়েক ঘণ্টার মধ্যেই কাঁথি পুরসভার প্রশাসকের পদ হারিয়েছেন সৌমেন্দু। সৌমেন্দুর পাশে দাঁড়িয়েছেন শুভেন্দুর আরেক ভাই দিব্যেন্দুও। পুরসভায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনিও। তারই মাঝে আবার বুধবার বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতোকে দেখা গিয়েছে শান্তিকুঞ্জে। তিনি দাবি করেছেন, শিশির অধিকারী-সহ পরিবারের সকলের সঙ্গেই ‘সাক্ষাৎ’ হয়েছে। যদিও সেকথা উড়িয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ শিশির অধিকারী। এবার শোনা যাচ্ছে দাদা শুভেন্দুর পথ অনুসরণ করে সৌমেন্দু অধিকারীও বিজেপিতে যোগদান করতে চলেছে। শুক্রবার কাঁথির ডরমেটরির মাঠে সভা রয়েছে শুভেন্দুর। ওই মঞ্চেই নাকি বিজেপিতে যোগদান করতে চলেছে সৌমেন্দু। যদিও অধিকারী পরিবারের তরফে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”