বাংলা হান্ট ডেস্ক ; মহালয়ার আগের দিন বাগবাজার ঘাটে বিজেপির শহিদ তর্পণ ঘিরে জটিলতা। পুলিশের দাবি অনুমতি ছাড়াই আয়োজন। তাই মঞ্চ খুলে দিল পুলিশ।
আরো পড়ুন- “পঞ্চায়েত ভোট জোর করে করানোয় লোকসভায় হেরেছি” বললেন তৃণমূলের প্রাক্তন সাংসদ
এদিন সকাল থেকেই বাগবাজার ঘাটে বিজেপি কর্মীরা জড়ো হন। শহিদ তর্পনের জন্য কয়েকটি পরিবারও আসে। বাগবাজার ঘাটে যান বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ও অরবিন্দ মেনন, মুকুল রায়, রাহুল সিনহা। পুলিশ বাধা দেওয়ায় রাস্তায় বসে বিক্ষোভ দেখান অরবিন্দ মেননরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকা উত্তপ্ত হয়ে উঠলে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। অশান্তি এড়াতে বাগবাজার ঘাটে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের দাবি করোনা পরিস্থিতিতে অনুমতি ছাড়াই অনুষ্ঠানের আয়োজন। সেই কারণে মঞ্চ খোলার নির্দেশ।
বিজেপির দাবি, ইমেইলের মারফত পুলিশের কাছে অনুমতি চাওয়ার পরে রাতেই খুলে ফেলা হয়েছে মঞ্চ।
পুলিশের তরফে জানানো হয়েছে করোনা পরিস্থিতিতে কোনভাবেই এই অনুষ্ঠান করা সম্ভব নয়। অন্যদিকে বিজেপি তরফে জানানো হয়েছে অনুষ্ঠান হবেই।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”