বাংলা হান্ট ডেস্ক ; শোভনকে ধরে রাখতে গিয়ে বিজেপি নেতৃত্ব বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে রাজ্য কমিটিতে আমন্ত্রিত সদস্য হিসেবে নিয়েছে। আরে এতেই ক্ষোভে ফুঁসছেন বিজেপির দীর্ঘদিনের পুরনো মহিলা নেতৃত্বরা। যারা দলে বহুদিনের পুরনো কিন্তু রাজ্য কমিটিতে জায়গা পাননি।
তাদের মতে, যার কোন নিজস্ব সত্তা নেই। যে বিজেপির কোন উপকারে আসেনি, স্রেফ এক নেতার বান্ধবী হওয়ার জন্যই তার পদ প্রাপ্তি হল। এটা বিজেপির পুরনো মহিলা কর্মীদের কাছে চূড়ান্ত অপমান। ইতিমধ্যেই এ বিষয়ে ক্ষোভ জমা পড়েছে বিজেপির রাজ্য পদাধিকারীদের কাছে।
আরো পড়ুন- ‘ওসি, আইসির মেরুদন্ড নেই, পুলিশের চাকরি ছেড়ে সবজি বিক্রি করুন’ পুলিশকে কটাক্ষ দিলীপের
দিলীপ শিবিরের বক্তব্য, সামনেই নির্বাচন। দল চায়না এই সময় কেউ বিজেপি থেকে বেরিয়ে যাক। শোভন কলকাতার প্রাক্তন মেয়র, গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রীও ছিলেন তিনি। এই অবস্থায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে শোভনকে ধরে রাখতে। তাই শোভনকে দলে ধরে রাখতে গিয়ে বৈশাখী কে পদ দিতে হয়েছে।
শুক্রবারই বৈশাখী পদ পাওয়ার জন্য ফেসবুক পোস্টে বিজেপি নেতাদের ধন্যবাদ জানিয়েছেন। এই নিয়ে দলের অন্দরে হাসাহাসিও তুঙ্গে। এক নেতা বলেন, ‘আরে ওকে নেওয়া হয়নি, শোভনকে দলে রাখা হয়েছে’।
সূত্র মারফত জানা গিয়েছে, এ বিষয়ে দলের এক পদাধিকারী অরিন্দ মেননকে ফোন করে জানালে, মেনন বলেন, ভোটের মুখে সকলকে এক মঞ্চে রাখার কিছু বাধ্যবাধকতার থাকে। সেই সুযোগে কেউ কিছু পেয়ে যায়। তাই এসব দিকে তাকানোর সময় এটা নয়। বাড়তি মাথা ঘামানোরও কিছু নেই। কাজ দিয়ে বিচার হবে। রদবদলের তো ৫ মিনিট সময় লাগবেনা। এক শীর্ষ নেতা এক নেত্রীকে আরো বলেছেন ‘যদি দুই একটা পদ দিয়ে পরিচিত মুখকে ধরে রাখা যায়, তাহলে ক্ষতি কি’! কৈলাস, মেননও এ নিয়ে আর বিতর্ক চান না।
আরো পড়ুন- BREAKING; অবশেষে পাঁচ অরুণাচলি যুবককে মুক্ত করল চিন, সীমান্ত পেরিয়ে তারা ভারতে ঢোকে
বিজেপির অন্য শিবিরের বক্তব্য, কে কার ঘনিষ্ঠ সেটা বড় কথা নয়। কোয়ালিটি আছে কিনা সেটা দেখতে হবে। যদি তাকে দিয়ে বিজেপির উপকার হয় তাহলে সমস্যা কোথায়। ক্ষুব্দদের বক্তব্য এমন কোয়ালিটি নিয়ে দল করলেও সাধারণভাবে উপেক্ষিত হয়ে থাকতে হচ্ছে। অন্য দল থেকে নেতাদের সঙ্গে এলেই পদ নিয়ে দরাদরির সুযোগে পদপ্রাপ্তি চলছে। তালিকায় নাম না থাকলেও লবি করে চাপ দিয়ে দলে ঢকানো হচ্ছে। এতে আখেরে দলেরই ক্ষতি হচ্ছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”