বাংলা হান্ট ডেস্ক ; বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের সঙ্গে শিব সেনার সংঘাতে নতুন মোড়। এবার অভিনেত্রীর বিরুদ্ধে মাদক-যোগে আদাজল খেয়ে তদন্তে নামছে মুম্বই পুলিশ। দিন তিনেক আগে বেআইনি নির্মাণের অভিযোগ কঙ্গনার অফিস ভাঙচুর করেছে শিব সেনা পরিচালিত বৃহন্মুম্বাই পৌরসভা (BMC)।
আরো পড়ুন-কোল আলো করে ফুটফুটে সন্তান জন্ম দিলো শুভশ্রী, খুশির হাওয়া রাজের পরিবারে
এবার কঙ্গনার বিরুদ্ধে মাদক মামলায় তদন্ত শুরু করবে মুম্বাই পুলিশ। এ বিষয়ে মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তর থেকে গতকালই মুম্বাই পুলিশের কাছে চিঠি দিয়ে অভিনেত্রীর বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর একটি পুরনো পোস্ট ভাইরাল হয়। যাতে তাকে বলতে শোনা গেছে আমি ড্রাগ সেবন করতাম। এ ছাড়াও কঙ্গনার একসময়কার বিশেষ বন্ধু শেখর সুমনের ছেলে অধ্যায়নের অভিযোগ ছিল, কঙ্গনা নাকি তাকে জোর করতেন মাদক সেবনের জন্য।
আরো পড়ুন- ভারতের প্রবল চাপে পিছু হটল চিন, শনিবারই পাঁচ ভারতীয়কে ফেরাবে বেজিং
এই প্রসঙ্গ টেনে এনে কয়েকদিন আগে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ কঙ্গনার ড্রাগ টেস্টে দাবি জানিয়েছিলেন। উল্লেখ্য গতকালও অর্থাৎ শুক্রবার বিধানসভায় এই প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন ২০১৬ সালে একটি পার্টিতে কঙ্গনা নাকি মাদক সেবন করেছিলেন। এমনকি অধ্যায়নকে জোর করে ছিলেন মাদকসেবনের জন্য। সূত্রের খবর সেই সূত্র ধরেই এবার কঙ্গনা রানাউয়াতে বিরুদ্ধে তদন্তে করবে মুম্বাই পুলিশ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”