ফের গুলি চলল মুর্শিদাবাদে ৷ এই নিয়ে এক সপ্তাহে দুটি শ্যুটআউটের ঘটনা ঘটল মুর্শিদাবাদে । শুক্রবার ভর সন্ধ্যায় এই গুলি চালনার ঘটনা ঘটেছে ডোমকলে ৷ জখম যুবকের নাম সমীরুল শেখ ওরফে রুবেল । তাঁর বাড়ি রমনা শেখপাড়ায়।
৪ দিনে দুবার চলল গুলি
৪ দিনে দু-বার। মুর্শিদাবাদে ফের চলল গুলি। এবার ডোমকলে (Domkal) গুলিবিদ্ধ হলেন এক যুবক। আশঙ্কাজনক অবস্থায়, তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তার পাশে বসে বন্ধুদের সঙ্গে মোবাইল দেখছিলেন পেশায় নির্মাণকর্মী এই যুবক। সেই সময় স্কুটারে করে দুই দুষ্কৃতী এসে খুব কাছ থেকে পরপর দুটি গুলি করে। একটি লক্ষভ্রষ্ট হলেও, একটি গুলি লাগে ওই যুবকের পেটে।
আরো পড়ুন- সিন্ধু জলবন্টন চুক্তির সংশোধন চেয়ে পাকিস্তানকে কড়া নোটিশ ভারতের

অবস্থা আশঙ্কাজনক, ভর্তি হাসপাতালে
আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয়, ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে (Domkal Super Speciality Hospital)। পরে অবস্থার অবনতি হলে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আক্রান্তের পরিবারের দাবি, টার্গেট অন্য কেউ ছিলেন। ভুলবশত এই যুবককে গুলি করে দুষ্কৃতীরা। হাসপাতালে দাঁড়িয়ে আক্রান্তের এক আত্মীয় বলেছেন, ‘আমার মামা হয়, মামাকে গুলি লেগেছে, অন্য জনকে মারতে গিয়ে ওর লেগেছে।’ আক্রান্তের মা বলেছেন, ‘কোনও শত্রু নেই। কেন মারল কে জানে’।
একের পর এক ঘটনা
মঙ্গলবার, মুর্শিদাবাদের রানিনগরের গুলি করা হয়, তৃণমূলের ব্লক সাধারণ সম্পাদক ও লোচনপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আলতাব আলিকে। পরের দিন তাঁর মৃ্ত্যু হয়। ওই দিনই বোমাবাজির ঘটনা ঘটে নওদায়। আর, তার তিন দিনের মধ্যেই এবার, ডোমকলে গুলিবিদ্ধ হল এক যুবক। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”