সিন্ধু জলবন্টন চুক্তি (Indus Water Treaty) নিয়ে ভারত (India) আর পাকিস্তানের মধ্যে বহুবার আলোচনা হয়েছে। অবশেষে সেই চুক্তি নিয়ে এবার কড়া অবস্থান ভারতের। সেই বিষয়ে ভারত পাকিস্তানকে (Pakistan) একটি নোটিশ (Notice) জারি করল।
পাকিস্তানে গৃহযুদ্ধ বাঁধল বলে। অর্থনৈতিক অবস্থা রীতিমত ভেঙে পড়েছে। একটা গ্যাস সিলিন্ডারের দাম প্রায় দশ হাজার টাকা। বাজারে সামান্য পিয়াঁজ, আলু, রুটি কিনতে গিয়ে কপাল চাপড়াচ্ছেন সাধারণ মানুষ। যে টাকায় একসময় পাঁচ কেজি জিনিস পাওয়া যেত সেই টাকায় এক কেজিও পাওয়া যাচ্ছে না। দেশটির এখন ঋণের ভারে বিধ্বস্ত। যার কারণে জনজীবন ওলটপালট হয়ে গেছে। এমত পরিস্থিতিতে ইসলামাবাদের উপর এক্সট্রা চাপ বাড়ল।
আরো পড়ুন- গরিবের ভগবান, মধ্যপ্রদেশে ২০ টাকার চিকিৎসক পেলেন পদ্মশ্রী সম্মান
দীর্ঘদিনের আলাপ-আলোচনার পর 1960 সালে সিন্ধু নদীর জলবন্টন নিয়ে মধ্যস্থতায় পৌঁছয় দুই দেশ । এই চুক্তির স্বাক্ষরকারী ছিল বিশ্বব্যাংক । যা বেশ কয়েকটি দেশের জল ব্যবহারে দুই পক্ষের মধ্যে সহযোগিতা ও তথ্য বিনিময়ের জন্য একটি প্রক্রিয়া নির্ধারণ করেছিল।

যদিও সম্প্রতি পাকিস্তান অভিযোগ করে, কিষেণগঙ্গা এবং রাতলে জলবিদ্যুৎ প্রকল্প গড়ে ভারত জল আটকে দিচ্ছে । 2016 সালে ওই অভিযোগ আনে পড়শি দেশ । প্রাথমিক ভাবে একটি নিরপেক্ষ দেশের পর্যবেক্ষণের দাবি তুলেছিল ইসলামাবাদ । যদিও তারপর আন্তর্জাতিক সালিশি আদালতে যায় তারা । এবার এই নিয়েই কুটনৈতিক চাল নয়াদিল্লির ।
ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি পারস্পরিক সম্মত উপায়ে এগিয়ে যাওয়ার জন্য বারবার চেষ্টা করা হয়েছিল । যদিও পাকিস্তান 2017 থেকে 2022 সাল পর্যন্ত স্থায়ী সিন্ধু কমিশনের পাঁচটি বৈঠকেই বিষয়টি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছিল । একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, একতরফাভাবে সালিশি আদালতের দ্বারস্থ হয়ে সিন্ধু জলবন্টন চুক্তির নবম ধারা অগ্রাহ্য করেছে পাকিস্তান । যা নিয়েই পড়শি দেশের জবাব তলব করা হয়েছে । আগামী 90 দিনের মধ্যে এই বিষয়ে জবাব দেওয়ার কথাও জানিয়ে দেওয়া হয়েছে ।
কুটনীতিবিদদের মতে, ইসলামাবাদ আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করতে অস্বীকার করার পর বিশ্ব ব্যাংক একজন নিরপেক্ষ বিশেষজ্ঞ এবং আদালতের সালিশি আদালতের চেয়ারম্যান নিয়োগের ঘোষণা দেওয়ার প্রায় 10 মাস পরে ভারতের এই পদক্ষেপ যথেষ্ঠ গুরুত্বপূর্ণ ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”