শাহরুখের ‘পাঠান’ ছবি নিয়ে বিতর্ক চলছেই ৷ ছবির ‘বেশরম রং’ গান নিয়ে সরব অনেকেই ৷ বুধবার এই ছবির মুক্তির বিরুদ্ধে প্রতিবাদে সক্রিয় হয়ে উঠল বজরং দলও (Bajrang dal workers tear Pathaan posters at Ahmedabad)৷ আহমেদাবাদে বস্ত্রাপুর এলাকায় আলফা ওয়ান মলের একটি প্রেক্ষাগৃহে ছবির পোস্টার ছিঁড়ে দিল তারা ৷ বস্ত্রাপুর থানার ইন্সপেক্টর জে কে ডাঙ্গার জানিয়েছেন, বজরং দলের প্রায় 10-12 জন কর্মী ‘পাঠান’ ছবির পোস্টার ছিঁড়ে দেয়। এরপর ছবিটির মুক্তি বন্ধ করার জন্য় বিক্ষোভও দেখায় তারা ৷ ঘটনায় 5-6 জনকে আটক করে পুলিশ ৷
আরো পড়ুন- শুধু ধর্ম ভিত্তিক পড়াশোনা নয়, নতুন শিক্ষাবর্ষে কেন্দ্রের ‘আধুনিক’ সিলেবাস যোগীর রাজ্যের মাদ্রাসায়

বস্ত্রাপুর থানার ইন্সপেক্টর জে কে ডাঙ্গার বলেন, “বজরং দলের প্রায় 10-12 জন কর্মী ‘পাঠান’ ছবির পোস্টার ছিঁড়তে আলফা ওয়ান মলের একটি প্রেক্ষাগৃহে জড়ো হয় ৷ তারা ছবির পোস্টার ছিঁড়ে দেয় ৷ এরপর ছবিটির মুক্তি বন্ধ করার জন্য বিক্ষোভও দেখায় তারা ৷ ঘটনায় 5-6 জনকে আটক করা হয় ৷ প্রায় ঘণ্টা দেড়েক আটক করে রাখার পর তাদের ছেড়ে দেয় ৷” অন্যদিকে, বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) গুজরাত শাথার মুখপাত্র হিতেন্দ্র সিং রাজপুত জানান, বজরং দলের কর্মীরা জানতে পেরেছিলেন থিয়েটারে ‘পাঠান’ ছবির পোস্টার লাগানো হয়েছে ৷ তাই কর্মীরা সেখানে গিয়ে প্রতিবাদ জানায় (Bajrang Dal Protest Against Pathan)৷
#WATCH | Gujarat | Bajrang Dal workers protest against the promotion of Shah Rukh Khan's movie 'Pathaan' at a mall in the Karnavati area of Ahmedabad (04.01)
(Video source: Bajrang Dal Gujarat's Twitter handle) pic.twitter.com/NelX45R9h7
— ANI (@ANI) January 5, 2023
সিনেমা হলের পক্ষ থেকে অবশ্য কোনও অভিযোগ দায়ের করা হয়নি (Bajrang dal workers tear Pathaan posters)। প্রসঙ্গত এর আগেই এই ছবির ‘বেশরম রং’ গান নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ অনেকেই মনে করেন এই গানে ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছেন নির্মাতারা ৷ যেভাবে গেরুয়া রঙের ব্যবহার হয়েছে তা নিয়েও প্রশ্ন উঠেছে ৷ উত্তরপ্রদেশের বিজেপি কর্মীরা প্রশ্ন তোলেন গানে গেরুয়া রঙের পোশাক ব্যবহার নিয়ে ৷

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন