অর্পিতাকে প্রায়ই সোনার গয়না কিনে দিতেন পার্থ? সোনার দোকানে মাসিক খাতাও ছিল পার্থ চট্টোপাধ্যায়ের। গোটা বিষয়টি এখন খতিয়ে দেখছে ইডি।
আরো পড়ুন- Primary TET Candidate: ‘পুলিশকে বলুন আমাদের বুকে গুলি মারতে’, আবেদন টেট চাকরি প্রার্থীদের
সূত্রের খবর, মধ্যমগ্রামের একটি নামী সোনার দোকানে যাতায়াত ছিল পার্থ চট্টোপাধ্যায়ের। বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ওই সোনার দোকানে যেতেন তিনি। কেন? বান্ধবীকে দামী ও রীতিমতো ব্র্যান্ডেড গয়না কিনতে দিতেন সদ্য অপসারিত মন্ত্রী। শুধু তাই নয়, যখন তিনি নিজে যেতে পারতেন না, তখন দোকান থেকে ফোন করে পছন্দের গয়না সম্পর্কে পার্থকে জানিয়ে দিতেন অর্পিতা। তারপর সেই গয়না পৌঁছে যেত অর্পিতার বিভিন্ন ফ্ল্যাটের ঠিকানায়। এমনকী, মধ্যমগ্রামে ওই সোনা দোকান মাসিক খাতা ছিল পার্থ চট্টোপাধ্যায়ের। গোটা বিষয়টি এখন খতিয়ে দেখছে ইডি।

এদিকে কসবায় রাজডাঙায় অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি ‘ইচ্ছে’ নিয়ে প্রকাশ্যে এল আরও বড় কেলেঙ্কারি। স্রেফ তদন্তই নয়, জমি ফেরত নিয়ে অধিগ্রহণ করতে পারে কেএমডিএ। কেন? পুরসভার নথি অনুযায়ী, ৯৫ নম্বর রাজডাঙা মেন রোডের ঠিকানায় ১০, ১১ ও ১২, এই ৩টি প্লট রয়েছে। এর মধ্যে ১১ নম্বর প্লটে তৈরি হয়েছে ‘ইচ্ছে’ বাড়ি। অভিযোগ, বাড়িটির দু’দিকে ১০ ও ১২ নম্বর প্লট পুরসভার রেকর্ডে ফাঁকা জমি হিসেবে নথিভুক্ত থাকলেও ওই দুটি প্লটেও বাড়ি তৈরি করা হয়েছে। এতেই শেষ নয়। অভিযোগ বাড়িটিতে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হলেও সাধারণ বাড়ি হিসেবেই পুরসভাকে কর দেওয়া হয়েছে। ফলে এবার অর্পিতার বিরুদ্ধে বাড়ির কর ফাঁকি ও অবৈধ নির্মাণের অভিযোগও উঠেছে।


কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”