

তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের সঙ্গে সরাসরি কথা বলার দাবিতে তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসের সামনে শান্তিপূর্ণ অবস্থান করছিলেন 60 জন প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থী (Primary TET Candidate) ৷ শুক্রবার দুপুর থেকে নিজেদের মতো অপেক্ষা করেছিলেন বিক্ষোভকারীরা ৷ গতকাল এই ক্যামাক স্ট্রিটের অফিসেই প্রায় দেড় ঘণ্টা বৈঠক হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এসএলএসটি কর্মশিক্ষা, শরীরশিক্ষা চাকরিপ্রার্থীদের ৷ প্রাথমিকের চাকরিপ্রার্থীরাও সেই আশাতেই ছিলেন ৷ কিন্তু কথা তো দূর, দেখাও পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ বলা হয়েছিল, তৃণমূল নেতার প্রতিনিধি দল কথা বলবে ৷ তাতে রাজি হননি বিক্ষোভকারীরা ৷ তাঁরা তৃণমূল সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলার দাবিতে অনড় ছিলেন।
আরো পড়ুন- নিয়োগ দুর্নীতির প্রতিবাদে বিজেপির বিক্ষোভ, আটক সুকান্ত মজুমদার
সূত্রে জানা গিয়েছে, রাতভর বিক্ষোভের জেরে অনেকে অসুস্থ হয়ে পড়েন ৷ সকালে তাঁদের প্রথমে এই অবস্থান তুলে নেওয়ার অনুরোধ জানানো হয় ৷ কিন্তু তাতে রাজি হননি আন্দোলনকারীরা ৷ পুলিশ তাঁদের জানায়, এই জায়গাটি সরকারি ৷ এখানে এভাবে বসে থাকার অনুমতি নেই ৷ সে কথায় কান না দেওয়ায় শেষমেশ 7-8টি পুলিশ ভ্যান হাজির হয় ক্যামাক স্ট্রিটে ৷ প্রায় 60 জনকে আটক করে লালবাজারে নিয়ে যায় পুলিশ ৷
প্রিজন ভ্যানের ভিতর থেকেই সাংবাদিকদের এক বিক্ষোভকারী বলেন,”পুলিশকে বলুন আমাদের বুকে গুলি মারতে ৷ আমরা পরিবারের কাছে বোঝা হয়ে গিয়েছি ৷” পুলিশ তাঁদের সঙ্গে কোনও কথা বলেনি, অভিযোগ বিক্ষোভকারীদের ৷ আরেক প্রার্থী বলেন, “আমরা প্রাইমারি টেট পাশ প্রার্থী ৷ 2020-র নভেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে, প্রথমে 16 হাজার 500 জনকে নিয়োগ করা হবে ৷ পরে 3 হাজার 500 জনকে ধাপে ধাপে মোট 20 হাজার জনকে চাকরি দেওয়া হবে ৷ আজ দেড় বছর পেরিয়ে গিয়েছে ৷ শান্তিপূর্ণ ভাবে ধরনায় বসেছিলাম ৷” আরেক বিক্ষোভকারী জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় বঞ্চিত চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছিলেন ৷ তাঁর সঙ্গে দেখা না-হওয়ায় অবস্থান বিক্ষোভের পথ বেছে নিয়েছিলেন তাঁরা ৷ পুলিশ তাঁদের জোর করে মারধর করে টেনেহিঁচড়ে জায়গাটি থেকে প্রিজন ভ্যানে তুলে উঠিয়েছে ৷ সূত্রে জানা গিয়েছে, প্রিজনভ্য়ানে তোলার সময় অনেক চাকরিপ্রার্থী ছড়িয়ে ছিটিয়ে যান ৷ পরে তাঁদেরকে খুঁজে পুলিশ ভ্য়ানে টেনে তোলে পুলিশ ৷

Mamata Banerjee: “Labeled as Bangladeshi Just for Speaking Bengali” — Mamata Sharpens Her Arsenal to Defeat BJP in the 2026 Elections

তৃণমূলের শুদ্ধিকরণে অভিষেক, রিপোর্ট পেলেই ছাঁটাই!

Khuti Puja 2025 | উল্টো রথে খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুজোর প্রস্তুতি শুরু কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের

ভাঙন পদ্ম শিবিরে, মালদায় তৃণমূলে যোগদান শতাধিক কর্মী সমর্থকের

গঙ্গায় স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক নাবালিকার

Dilip Ghosh: আজ বিয়ের পিড়িতে দিলীপ ঘোষ! কিভাবে ফুটল বিয়ের ফুল?

‘Bangladesh Should Be Broken Apart,’ Says Tripura’s ‘King’ in Response to Yunus’ Comments

পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের বলিউড প্রত্যাবর্তন ঘিরে উত্তাল মহারাষ্ট্র!

Taslima Nasrin: ‘Islam is not my religion…’—A Definitive Statement on Eid

Heatwave Alert: West Bengal, 16 Other States Brace for Extended Heatwave Days from April to June