রাজ্যের বিভিন্ন জায়গায় পার্থ এবং অর্পিতার (Partha-Arpita) নামে-বেনামে নানা সম্পত্তির হদিশ পেয়েছেন ইডি-র তদন্তকারী অফিসারেরা ৷ যার মধ্যে রয়েছে শান্তিনিকেতনও ৷ সেখানে ফুলডাঙায় ‘অপা’ নামক বাড়িটির বাড়ির দলিল প্রকাশ্যে এল।
2012 সালে 20 লক্ষ টাকা দিয়ে শান্তিনিকেতনে ‘অপা’ নামের বাড়িটি কিনেছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ই। প্রকাশ্যে এল বাড়ির সেই দলিল। প্রায়সময়ই রাঙামাটির দেশে এই বাড়িতে সময় কাটাতে আসতেন তারা, এমনটাই স্থানীয় সূত্রে খবর ৷
আরো পড়ুন- Lulo Rose: আফ্রিকার খনি থেকে মিলল বিরলতম Lulo Rose, যেন স্বপ্ন..
এসএসসি দুর্নীতিকাণ্ডে রাজ্যের মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় গ্রেফতার হয়েছেন সম্প্রতি ৷ এরপরই রাজ্যের বিভিন্ন জায়গায় পার্থ এবং অর্পিতার নামে-বেনামে নানা সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারী ইডি অফিসারেরা ৷ যার মধ্যে রয়েছে শান্তিনিকেতনও ৷ সেখানে ফুলডাঙায় ‘অপা’ নামক বাড়িটির সন্ধান আগেই পেয়েছিল তারা ৷ এবার সামনে এল সেই বাড়ির দলিল (House Apa in Shantiniketan named after Partha Chatterjee and Arpita Mukherjee) ৷
আর সেই দলিলই জানান দিচ্ছে ফুলডাঙার বাড়িটি পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের নামেই কেনা ৷ বোলপুরের ভূমি ও রাজস্ব দফতরে নথিভুক্ত দলিল তেমনটাই বলছে ৷ 0.17 একরের উপর নির্মিত বিলাসবহুল বাগানবাড়িটি 2012 জানুয়ারিতে 20 লক্ষ টাকা দিয়ে কিনেছিলেন দু’জনে ৷ কলকাতার এক দম্পত্তির কাছ থেকে বাড়িটি কেনেন তারা ৷ দু’জনের নামে বাড়িটি বোলপুরের বিএলআরও অফিসে রেজিস্ট্রি হয় ৷ এছাড়াও একাধিক বাড়ি, ফ্ল্যাট, রিসর্ট নামে-বেনামে রয়েছে পার্থ-অর্পিতার নামে।


কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”