সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি বিশাল সাইজের গোলাপি হিরের ছবি। জানা গিয়েছে যে বিগত ৩০০ বছরে এমন হিরে পাওয়া যায়নি। এটাই এখন বিশ্বের সবথেকে বড় হিরে। মাটি খুঁড়ে এমন একটি হিরে দেখতে পেয়ে চমকে ওঠেন সেখানকার শ্রমিকরা। কারণ গোলাপি রঙের সেই হিরে ১৭০ ক্যারাটের। অতিবিরল গোলাপি রঙের বিশাল সাইজের হিরে দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।
আরো পড়ুন- BSNL: ঢেলে সাজানো হবে বিএসএনএলকে, সংস্থায় ১.৬৪ লাখ কোটি টাকা বিনিয়োগ করছে কেন্দ্র
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই গোলাপি রঙের হিরের ছবি শেয়ার করা হয়েছে টুইটারে। @lucapa_lom নামের একটি প্রোফাইল থেকে টুইটারে শেয়ার করা হয়েছে ভাইরাল হওয়া সেই হিরের ছবি। ১৭০ ক্যারেটের এই হিরে এখন এক বিস্ময় হয়ে হাতে এসেছে। এর নাম রাখা হয়েছে লুলো রোজ (Lulo Rose)। প্রসঙ্গত রোজ তার গোলাপি আভার জন্য, আর লুলো ওই জায়গার নামের কারণে, যেখান থেকে হিরেটি পাওয়া গিয়েছে।
Introducing the "Lulo Rose" an historic recovery at Lucapa's Lulo Mine in Angola – a 170 carat pink rough diamond – one of the largest pink diamonds recovered in 300 years. Read all about it here:https://t.co/f36rUIdKGR pic.twitter.com/apkbyg0LtR
— Lucapa_Diamonds_LOM (@Lucapa_LOM) July 27, 2022
আফ্রিকার অ্যাঙ্গোলার উত্তরপূর্ব অংশে রয়েছে একের পর এক হিরের খনি। যেখানে রয়েছে প্রচুর হিরের সম্ভার। সেখানেই একটি হিরের খনি থেকে হিরে উত্তোলনের দায়িত্বে রয়েছে অস্ট্রেলিয়ার একটি সংস্থা।
তারাই জানিয়েছে তাদের খনি থেকে একটি গোলাপি হিরে পাওয়া গিয়েছে যা ১৭০ ক্যারেটের। এটাই অদ্যাবধি বিশ্বের সবচেয়ে বড় গোলাপি হিরে।
হিরেটি পাওয়ার পর এই খবর বিশ্বের তাবড় সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। অ্যাঙ্গোলা সরকারও তাদের দেশে এই হিরে পাওয়ার জন্য গর্বিত বলে জানিয়েছে।
Largest pink diamond recovered by Perth mining company https://t.co/nb6QL4SwQc
— Lucapa_Diamonds_LOM (@Lucapa_LOM) July 27, 2022
এত বড় হিরে, তাও আবার অতিবিরল গোলাপি হিরে, এও সম্ভব। মাটি খুঁড়ে সেটি পাওয়া গিয়েছে, যা দেখে চক্ষু ছানাবড়া সকলের। হিরেটির দাম কত হতে পারে সেই বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। কিন্তু, এর দাম যে এক বিশাল অঙ্ক হতে চলেছে তা বলাই বাহুল্য।


“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”

প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ! উটাহর মরুভূমিতে তৈরি হচ্ছে দৈত্যাকার এআই শহর

ধর্মের ভিত্তিতে অনুদান বন্ধ! সংখ্যালঘু দফতরের একাধিক প্রকল্পে কাঁচি অগ্নিমিত্রার

“দিল্লিতে পেট্রোলের দাম ৯৭, কলকাতায় ১০৮! লিটার প্রতি ১১ টাকা বেশি দিতে হচ্ছে কেন এই শহরকে?”

৮২টি কেমোও দমাতে পারেনি অদ্রিজাকে, উচ্চমাধ্যমিকে রাজ্যের দশম!

“দিল্লিতে ফের নির্ভয়ার স্মৃতি! চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণের অভিযোগ”

”দিল্লির স্কুলে ৩ বছরের ছাত্রীকে যৌন নির্যাতন, কাঠগড়ায় স্কুলেরই কর্মী!”

“চাপ বাড়তেই ‘উধাও’ পার্থ! বিপদের দিনে নেতাকে না পেয়ে ক্ষোভে ফুঁসছেন কর্মীরা”

ভরাডুবির পর কালীঘাটে মমতার জরুরি বৈঠক, গড়হাজির তৃণমূলের ১০ বিধায়ক

অশান্ত বীজপুরে ‘গায়েব’ পৌর প্রধান! ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা