এসএসসি দুর্নীতিতে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। ইডির জালে পার্থ ‘ঘনিষ্ঠ’ মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়। এমনকী, আটক করা হয়েছে মন্ত্রীর আপ্তসহায়ক সুকান্ত আচার্যকেও। এমন পরিস্থিতিতে রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নামল বামেদের ছাত্র সংগঠন। শনিবার বিকেলে মৌলালি চত্বরে বিক্ষোভ মিছিল করেন এসএফআই এবং ডিওয়াইএফআইয়ের সদস্যরা। তাদের নতুন স্লোগান, “চোর ধরো, জেলে ভরো, স্বচ্ছ নিয়োগ চালু করো।” আগামিকাল অর্থাৎ রবিবার এবং সোমবারও রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা করেছে এসএফআই। পথ অবরোধ করে বিক্ষোভ দেখাবে তারা। পাশাপাশি রাজ্যের বঙ্গভূষণ এবং বঙ্গবিভূষণ সম্মান প্রদান অনুষ্ঠান বয়কটের আবেদন জানিয়ে বিদ্বজ্জনেদের চিঠি দিলেন সুজন চক্রবর্তী। তাঁর আরজি, চাকরির দাবিতে পথে নেমেছেন বহু যোগ্য প্রার্থী। তাঁদের পাশে দাঁড়িয়ে রাজ্যের বঙ্গভূষণ এবং বঙ্গবিভূষণ সম্মান প্রদান অনুষ্ঠান বয়কটের আবেদন করেছেন বর্ষীয়ান বামনেতা।
আরো পড়ুন- দ্রুত ছড়াচ্ছে মাঙ্কি পক্স সংক্রমণ! জরুরি অবস্থা ঘোষণা করল ‘হু’
এদিন বিদ্বজ্জনেদের উদ্দেশ্যে চিঠি লিখলেন সুজন চক্রবর্তী। তাঁর কথানুযায়ী, এই নিয়োগ দুর্নীতি স্বাধীনতার পরবর্তী সময় সবচেয়ে বড় রাজনৈতিক এবং প্রশাসনিক ষড়যন্ত্র। এমন পরিস্থিতিতে যোগ্য প্রার্থীদের পাশে দাঁড়ানোর আরজি জানিয়েছেন সুজন। ২৫ জুলাই রাজ্যের তরফে বঙ্গভূষণ এবং বঙ্গবিভূষণ সম্মান প্রদানের অনুষ্ঠান। বুদ্ধিজীবীদের সেই সম্মান এবং অনুষ্ঠান বয়কট করার আরজি জানিয়েছেন সুজন। তাঁর আরজিতে কতটা সাড়া মেলে, এখন সেটাই দেখার।

এসএসসি (SSC) দুর্নীতি মামলায় গ্রেপ্তার রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ২দিনের ইডি (ED) হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। শনিবার দুপুরে তাঁকে আদালতে পেশের পর ১৪ দিন হেফাজতের আবেদন জানান ইডি আধিকারিকরা। উলটোদিকে মন্ত্রীর আইনজীবীরা তাঁর জামিনের আবেদন জানান। দু’পক্ষে সওয়াল-জবাব শেষে বিচারক ২দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন। সোমবার তাঁকে আবার ইডির বিশেষ আদালতে পেশ করা হবে।


“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব