গোটা বিশ্বে দ্রুত ছড়াচ্ছে মাঙ্কি পক্স সংক্রমণ। ইতিমধ্যেই ৫০টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এই পরিস্থিতিতে নড়েচড়ে বসল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। মাঙ্কি পক্স সংক্রমণ নিয়ে গোটা বিশ্বে জরুরি অবস্থা ঘোষণা করা হল।
বৃহস্পতিবারই মাঙ্কি পক্স বিশেষজ্ঞেরা একটি বৈঠকে বসেন। এই সংক্রমণ নিয়ে বিশ্বে জরুরি অবস্থা জারি করার সময় এসেছে কি না, তা নিয়ে আলোচনা করেন। আলোচনার পরেই হু-র ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাসকে জরুরি অবস্থা নিয়ে পরামর্শ দেয় বিশেষজ্ঞ কমিটি। তার পরেই শনিবার এই সিদ্ধান্ত।
আরো পড়ুন- Monalisa Das: পার্থ-ঘনিষ্ঠ মোনালিসাও এবার ইডির নজরে
এর আগে কোভিড-১৯ সংক্রমণ, ২০১৬ সালে দক্ষিণ আমেরিকায় জিকা ভাইরাস সংক্রমণ, ২০১৪ সালে পশ্চিম আফ্রিকায় ইবোলা সংক্রমণের সময়েও একই সিদ্ধান্ত নিয়েছিল হু। প্রসঙ্গত, শনিবার কানাডার পাবলিক হেলথ এজেন্সি জানিয়েছে, সে দেশে এখনও পর্যন্ত ৬৮১ জন মাঙ্কি পক্সে আক্রান্ত হয়েছেন।
"There is also a clear risk of further international spread, although the risk of interference with international traffic remains low for the moment."-@DrTedros #monkeypox https://t.co/m3Pa6QwK8a
— World Health Organization (WHO) (@WHO) July 23, 2022

“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব