দুই প্রেমিকাকে একই সঙ্গে বিয়ে করে হইচই ফেলে দিয়েছেন। ঝাড়খণ্ডের লোহারদাগা এলাকায় এক যুবক। তবে কাউকে ঠকিয়ে নয়, এই বিয়েতে তার দুই প্রেমিকারই সম্মতি ছিল।
কুসুম লাকড়া ও স্বাতী কুমারী নামে দুই তরুণী সন্দীপ ওরাওকে ভালোবাসতেন। লোহারদাগার ভান্দ্রা ব্লকের বান্দাগ্রামে একই দিনে একই মণ্ডপে প্রেমিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তারা।
আরো পড়ুন- সমুদ্রে নেমে প্রস্রাব করলেই জরিমানা ৬২ হাজার টাকা!
সন্দীপ ও কুসুম তিন বছর ধরে লিভ-ইন সম্পর্কে ছিলেন। তাদের একটি সন্তানও রয়েছে।
তাদের প্রেমের গল্প এক বছর আগে নয়া মোড় নেয় যখন সন্দীপ পশ্চিমবঙ্গের একটি ইটভাটায় কাজ করতে যান। সেখানেই সন্দীপের দেখা হয় স্বাতী কুমারীর সঙ্গে।
স্বাতীও সেই ইটভাটাতেই কাজ করতেন। সন্দীপ গ্রামের বাড়িতে ফেরার পরও দুজনের দেখা-সাক্ষাৎ অব্যাহত ছিল। শেষে তাদের পরিবারের সদস্য ও গ্রামবাসী এ সম্পর্কের কথা জানতে পেরে প্রবল বিরোধিতা শুরু করেন।
দীর্ঘ ঝগড়া, বিবাদ ও অশান্তির পর গ্রামবাসী পঞ্চায়েত ডাকে। পঞ্চায়েত সিদ্ধান্ত নেয় যে, সন্দীপকে উভয় নারীকেই বিয়ে করতে হবে।
আশ্চর্যের বিষয় হলো— দুই নারী বা তাদের পরিবার, কেউ-ই এ বিয়ে নিয়ে কোনো আপত্তি করেননি।
সংবাদমাধ্যমকে সন্দীপ বলেন, আমি জানি, এই বিয়ে নিয়ে আমাকে আইনি জটিলতায় পড়তে হবে। তবে আমি এদের দুজনকেই ভালোবাসি। এদের কাউকে ছেড়ে থাকাই আমার পক্ষে সম্ভব নয়।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”