সৈকত দূষণ রুখতে কোমর বেঁধে নেমেছে এক সৈকত প্রধান শহরের প্রশাসন। সৈকতে আসা পর্যটকদের সতর্ক করে তাঁদের আবেদন, ‘দয়া করে সমুদ্রে নেমে প্রস্রাব করবেন না! ধরা পড়লে শাস্তি হবে।’
কতটা গুরুতর সেই শাস্তি! সৈকতের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ জানিয়েছে যদি সৈকতে দাঁড়িয়ে বা সমুদ্রের জলে নেমে কেউ প্রস্রাব করার সময় ধরা পড়েন, তবে জরিমানা হিসেবে ৭৫০ ইউরো দিতে হবে আইনভঙ্গকারীকে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬২ হাজার টাকার সমান!
আরো পড়ুন- দুই প্রেমিকাকে একসঙ্গে বিয়ে করে হইচই ফেলে দিলেন যুবক!
স্পেনের সৈকত শহর ভিগোর প্রশাসন শহরের সৈকতে আসা সমস্ত পর্যটকদের প্রতি এই নোটিস জারি করেছে। যদিও সৈকতের ভিড়ে পর্যটকদের উপর তাঁরা কী ভাবে নজর রাখতে চলেছেন, কী ভাবেই বা শাস্তি কার্যকর হবে, ভেবে কুল পাচ্ছেন না শহরের বাসিন্দারা।
সম্প্রতি তাঁরাই শহরে বেড়াতে আসা ব্রিটিশ পর্যটকদের বিরুদ্ধে শহরের সৈকত দূষিত করার অভিযোগ এনেছিলেন। যার প্রেক্ষিতেই এই নির্দেশ। তবে ভিগো প্রশাসন সৈকতে প্রস্রাবে নিষেধাজ্ঞার পাশাপাশি, সমুদ্রের জলে সাবান এবং শ্যাম্পু ব্যবহার করতেও নিষেধ করেছে। সৈকতে পিকনিক বা বারবিকিউয়ের আয়োজনেও পড়েছে লালফিতের ফাঁস।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”