বাংলাহান্ট ডিজিটালঃ বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখকে খুন করেছে সিবিআই, এমনটাই অভিযোগ করছে তাঁর পরিবার। লালনের স্ত্রী রেশমা বিবি জানান, সোমবার দুপুরে লালনকে সঙ্গে নিয়ে বগটুই গ্রামে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। সেখানে সিবিআই আধিকারিকরা লালনকে হেফাজতে খুন করে দেওয়ার হুমকি দেন। তাঁর দাবি, সিবিআই আধিকারিকরা লালনের পাশাপাশি তাঁকেও মারধর করেছিলেন। গোটা বিষয়টি নিয়ে মঙ্গলবার সকালে সিবিআইয়ের বিরুদ্ধে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রেশমা। রেশমার আরো অভিযোগ, সিবিআইএর আধিকারিকরা মামলা ‘সেটল’ করে দেওয়ার জন্য ৫০ লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন।
আরো পড়ুন- ‘এত মেরেছে যে ভালে করে দাঁড়াতে পারছিল না’, খুনের অভিযোগ করল লালনের পরিবার
রেশমা দাবি করেছেন, সোমবার বিকেলে মোবাইলে আসা ফোনে তাঁরা জানতে পারেন লালনের মৃত্যু হয়েছে সিবিআই হেফাজতে থাকাকালীন অবস্থায়। লালনের মৃত্যুকালীন অবস্থায় ছবিও পৌঁছেছে তাঁদের হাতে। এ নিয়ে সিবিআই তাঁদের কোনও খবর দেয়নি বলেও দাবি করেছেন রেশমা। এরপরেই
বগটুইকাণ্ডে তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে রেশমা। তাঁর কথায়, “আমাকে গতকাল সিবিআই বলে এসেছে, “তোর স্বামীকে শেষ বারের মতো দেখে নে। তোর স্বামী তো শেষ। তুইও আত্মহত্যা করে নিস। এ কথা বলেছে সিবিআইয়ের বিলাস এবং ভাস্কর। আমাকে আরও বলেছে, তোর জীবন শেষ করে দেব। তোর স্বামীকে আজ মারব। তোর ছেলেকেও উল্টো করে ঝুলিয়ে মারব। আমার সব শেষ হয়ে গেল”।

রেশমার অভিযোগ, “আমাকেও বোলপুরে নিয়ে যাওয়ার চক্রান্ত করেছিল। কিন্তু এক জন বাধা দিয়েছিল”। সিবিআই তাঁদের দু’জনকে ‘ষড়যন্ত্র’ করে মারার চেষ্টা করেছিল বলেও অভিযোগ করেছেন রেশমা।
রেশমা অভিযোগ করেন যে সিবিআই আধিকারিকরা তাঁর গায়েও হাত দিয়েছে। তিনি বলেন, “আমাকে সিবিআইয়ের রাহুল, বিলাস, ভাস্কর মারধর করেছে। আমাকে ঘাড়ে, পিঠে, পায়ে মেরেছে। আমাকে ওরা বলেছিল, ‘তোর স্বামীকে শেষ বার দেখে নে। আজ তোর স্বামী শেষ। আমরা তোর স্বামীর খেলা খেলে দেব আজকে”।

রেশমার কথায়, “আমার স্বামী যদি আত্মহত্যাই করবেন, তা হলে ওঁর দেহে পোশাক নেই কেন? আমার স্বামী নির্দোষ ছিল, সেটা প্রমাণ হয়ে যেত। আমার স্বামীকে আজ কোর্টে তোলার দিন ছিল”।
আরো পড়ুন- অরুণাচলে ভারত-চিন সেনার সংঘাত! উত্তপ্ত তাওয়াং সেক্টর
তাঁর আরও অভিযোগ, “সিবিআই প্রথমে আমাদের থেকে হার্ড ডিস্ক চেয়েছিল। তারপর আমার থেকে ৫০ লক্ষ টাকা দাবি করেছিল। বলেছিল টাকা দিলে কেস স্টোল করে দেবে। আমি বলেছিলাম, টাকা কোথায় পাব? ওরা তখন বলেছিল, তোর স্বামীর লাইফ শেষ। দেখ তোদের খেল দেখাচ্ছি আজ”।
স্বামীর অস্বাভাবিক মৃত্যুর ‘ন্যায্য বিচার’ চেয়েছেন রেশমা। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আমার স্বামীকে খুন করা হয়েছে। ওদের গ্রেফতার না করা পর্যন্ত আমি আমার স্বামীর দেহের সৎকার করব না। আমি আমার স্বামীর দেহও নেব না। আমি এখানেই আত্মহত্যা করব”।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”