বাংলাহান্ট ডিজিটালঃ অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তে ভারত-চিনা সেনার সংঘাত। গত ৯ ডিসেম্বর এই সংঘাতের ঘটানা ঘটে। তাওয়াং সেক্টরের ইয়াংসি এলাকায় এই খণ্ডযুদ্ধ বাধে বলে জানা যায়। এই খণ্ডযুদ্ধে দু’পক্ষেরই সেনারা আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
আরো পড়ুন- ‘এত মেরেছে যে ভালে করে দাঁড়াতে পারছিল না’, খুনের অভিযোগ করল লালনের পরিবার
জানা গিয়েছে, অত্যাধুনিক অস্ত্রসজ্জিত প্রায় ৩০০ জন চিনা সেনা এই হামলা চালায়। কিন্তু তাতেও সুবিধা করে উঠতে পারেনি চিনা সেনারা। ওই সংঘাতে যতজন ভারতীয় জওয়ান আহত হয়েছেন, তার থেকে অনেক বেশি চিনা আহত হয়েছে। চিনা সেনা ভাবতেই পারেনি যে ভারতীয় সেনারা এরকমভাবে প্রস্তুত থাকবে। এই ঘটনায় আহত ছ’জন সেনাকে গুয়াহাটি নিয়ে যাওয়া হয় বলে খবর। সংঘাতের পরে দুপক্ষের সেনা আধিকারিকেরা একটা সাময়িক সমঝোতায় আসে বলেও খবর। উপদ্রুত অঞ্চলে দুপক্ষের সেনারাই তীক্ষ্ণ নজর রেখে চলেছে। যাতে নতুন করে হামলার ঘটনা না ঘটে দেখা হচ্ছে তা-ও।

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সংঘাতের পরে দুপক্ষের সেনা আধিকারিকেরা একটা সাময়িক সমঝোতায় আসে। উপদ্রুত অঞ্চলে দুপক্ষের সেনারাই তীক্ষ্ণ নজর রেখে চলেছে। যাতে নতুন করে হামলার ঘটনা না ঘটে দেখা হচ্ছে তা-ও।
উল্লেখ্য, ২০২০ সালের এপ্রিল-মে’তে পূর্ব লাদাখ সীমান্তে সংঘাতে জড়িয়েছিল ভারত এবং চিন। তারপর ১৪ জুন/১৫ জুন গালওয়ান উপত্যকায় সংঘর্ষ হয়েছিল। যে ঘটনায় মৃত্যু হয়েছিল ভারতীয় সেনার ২০ জন জওয়ানের। একাধিক রিপোর্ট অনুযায়ী, গালওয়ান সীমান্তে চিনের মৃত্যুর সংখ্যাটা আরও বেশি হয়েছিল। পরবর্তীতে একাধিকবার কূটনৈতিক ও সামরিক পর্যায়ের বৈঠকের পর একাধিক সংঘাতপূর্ণ জায়গা থেকে পিছু হটেছে ভারত এবং চিন। তবে সব জায়গায় এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।
দেখুন ভিডিও-

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন