বাংলাহান্ট ডেক্সঃ মাস্ক না পরায় এ বার এক পুলিশকর্মী টেনে-হিঁচড়ে, ধাক্কা দিতে দিতে গাড়িতে তুলে নিয়ে আটক করল দেগঙ্গা থানার পুলিশ। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গায়।

আরো পড়ুন- বিজেপির অন্দরে তুমুল বিদ্রোহ! বিদ্রোহী বিধায়ক মন্ত্রীরা তৈরি করবেন নতুন মঞ্চ
এলাকায় করোনা সংক্রমণ উর্ধ্বমুখী। আগামী মঙ্গলবার থেকে তাই দেগঙ্গায় কড়া নির্দেশিকা জারি হচ্ছে। ১৮ জানুয়ারি থেকে দফায় দফায় সপ্তাহে দুদিন করে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এলাকার সমস্ত দোকানপাট, হাট-বাজার বন্ধ থাকছে। আর তার প্রস্তুতি ইতিমধ্যেই নিতে শুরু করেছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। সোমবার দেগঙ্গার এসডিপিও সৌমজিৎ বড়ুয়া এবং আইসি অজয়কুমার সিংহ পুলিশবাহিনী নিয়ে বেড়াচাঁপা-বাদুড়িয়া রাস্তার মোড়ে মানুষকে মাইক প্রচারের মাধ্যমে জন সচেতনতা কর্মসূচি পালন করছিলেন। সঙ্গে উপস্থিত ছিলেন দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান।

ঠিক সেই সময় এই পুলিশকর্মী স্ত্রীকে বাইকে করে নিয়ে যাচ্ছিলেন ওই রাস্তায়। তাঁদের মুখে মাস্ক ছিল না। আইসি অজয় কুমার সিং তাঁকে দাঁড় করান। কেন মাস্ক পরেননি, তার কারণ জিজ্ঞাসা করতেই পুলিশের বচসায় জড়িয়ে পড়েন তিনি। এর পর শুরু ধ্বস্তাধস্তি।
আরো পড়ুন- ফের বিজেপিতে ভাঙন, এবার ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির চারজন বিজেপি সদস্য যোগদিলো তৃণমূলে
এর পর তাঁকে তাকে টেনে-হিঁচড়ে মারতে মারতে পুলিশের গাড়িতে তোলা হয় এবং আটক করা হয়। পরে জানা যায় ওই ব্যক্তি রাজ্য পুলিশের কনস্টেবল। রাজ্যের এক মন্ত্রীর নিরাপত্তারক্ষীর দায়িত্বে রয়েছেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”