স্কুল পড়ুয়াদের জন্য সুখবর। পঞ্চায়েত নির্বাচনের আগে চমক মিড ডে মিলে। জানুয়ারি থেকে মিড ডে মিলে দেওয়া হবে মুরগির মাংস। অর্থাৎ ভাত-ডাল-তরকারির সঙ্গে দেওয়া হবে মুরগির মাংস। এছাড়াও ফলও দেওয়া হবে। ছাত্রছাত্রীদের অতিরিক্ত পুষ্টি দিতে ‘পিএম পোষণ’ বা মিড ডে মিলে আরও অর্থ বরাদ্দ করল স্কুল শিক্ষা দপ্তর। সপ্তাহে চারদিন যাতে পড়ুয়ারা অতিরিক্ত ডিম-মাংস-ফল পায় তাই এই ব্যবস্থা বলে খবর।
আরো পড়ুন- শাহরুখের ‘পাঠান’ ছবির পোস্টার ছিঁড়ে বিক্ষোভ বজরং দলের
বৃহস্পতিবার স্কুল শিক্ষা দপ্তরের তরফে রাজ্যের ২৪ জেলার জেলাশাসক, কলকাতা পুরনিগমের যুগ্ম কমিশনার, শিলিগুড়ির মহকুমার মহকুমা শাসক-সহ সমস্ত দপ্তরে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, পিএম পোষণ প্রকল্পে ৩৭১ কোটি ৯০ লক্ষ টাকা ৭৮ হাজার ৪০০ অতিরিক্ত টাকা বরাদ্দ করা হয়েছে।

কেন এই অতিরিক্ত টাকা বরাদ্দ করা হল?
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সপ্তাহে ৪ দিন পড়ুয়াদের অতিরিক্ত ডিম-মাংস-ফল খাওয়ানোর জন্য এই টাকা বরাদ্দ করা হচ্ছে। হিসেব বলছে ছাত্র পিছু ২০ টাকা বরাদ্দ হয়েছে।
জানা গিয়েছে, ২৩ জানুয়ারি থেকে ২৩ এপ্রিল, ১৬ সপ্তাহে চারদিন ডিম-মাংস-ফল খাওয়ানোর পরিকল্পনা করছে স্কুল শিক্ষা দপ্তর। উল্লেখ্য, মিড ডে মিলের ৬০ শতাংশ টাকা কেন্দ্র ও ৪০ শতাংশ টাকা রাজ্য দেয়। যদি ওই বরাদ্দ বৃদ্ধি নিয়ে খুশি নন মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সভাপতি অনিমেষ হালদার। তিনি বলেন, “পৌষ্টিক আহারের জন্য সপ্তাহে যে ২০ টাকা বরাদ্দ হয়েছে তা অত্যন্ত কম। যেখানে একটা ডিমের দাম ৭ টাকা সেখানে মাংস বা ফল তো পরের কথা। ফলে এই বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে এই বরাদ্দ বাড়ানোর দাবি জানাচ্ছি।”
মিড ডে মিলে বরাদ্দ বৃদ্ধির দিনই ফের এই ইস্যুতে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”