বালুরঘাট ; অভিযোগ দীর্ঘদিন ধরে গ্রামের রাস্তার বেহাল দশা, বর্ষা নামলেই কর্দমাক্ত রাস্তা দিয়ে পথ চলা নাভিশ্বাস হয়ে উঠেছে গ্রামবাসীদের। তিতিবিরক্ত গ্রামবাসীরা রাস্তা নির্মাণের দাবীতে বেহাল রাস্তায় কচু গাছ লাগিয়ে বিক্ষোভ দেখায়। এই ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের মামনা গ্রামে।
গ্রামবাসিরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মামনা সংসদের গলাকাটা মোড় থেকে কাটনা আদিবাসী হাই স্কুল পাড়া অবধি রাস্তার বেহাল দশায় রয়েছে। গ্রামবাসীদের বক্তব্য এমনিতেই রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে একে খারাপ থাকায় তার উপরে রাস্তা দিয়ে ট্রাক্টর চলাচল করায় বর্তমানে রাস্তা যাতায়াত করা তাদের কাছে দূর্বিষহ হয়ে উঠেছে। গ্রামবাসীদের এও বক্তব্য বর্তমানে স্কুল কলেজ বন্ধ থাকলেও বিগত সময়ে ছাত্র ছাত্রীদের এই খাল-খন্দে ভরা কর্দমাক্ত পথ দিয়ে ছাত্র ছাত্রীদের চলাচল করতে অসুবিধা হয়।
সূত্র মারফৎ প্রাথমিকভাবে জানা গেছে স্থানীয় পঞ্চায়েতের তৎপরতায় মামনা গ্রামের এই রাস্তা নির্মাণের জন্য ২০২০-২০২১ অর্থবর্ষে ২৪৯৫৪৪১ টাকা বরাদ্দ হয় এবং যার পরে রাস্তা নির্মাণের ফলকও বসে। এরপরে কয়েকমাস কেটে গেলেও মামনা গ্রামের রাস্তা নির্মাণ না হওয়ায় ক্ষুব্ধ গ্রামবাসীরা শুক্রবার কর্দমাক্ত ঐ বেহাল রাস্তায় কচু গাছ লাগিয়ে বিক্ষোভ দেখায়। রাস্তা নির্মাণের দাবীতে সরব ক্ষুব্ধ গ্রামবাসীদের মধ্যে অন্যতম পার্বতী সরকার বলেন দীর্ঘদিন পেরিয়ে গেলেও আমাদের গ্রামের রাস্তা নির্মাণ না হওয়ার প্রতিবাদে আজকে আমরা রাস্তার মাঝে কচু গাছ লাগিয়েছি প্রতীকি প্রতিবাদ হিসাবে। বর্তমানে গ্রামবাসীদের একটাই সাফ কথা “আমরা রাস্তা চাই”।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন